দীপার কাছে ধরা পড়ে গেলো ভুয়ো ডাক্তার! দীপার মুখ বন্ধ করতে তার পিছনে গুন্ডা লেলিয়ে দিলো ইরা!

মিথ্যে বলতে বলতে এক সময় সেই মিথ্যেটা ঠিকই ধরা পড়ে যায়। একই মিথ্যে বারবার একেক রকম ভাবে বলার জন্য বিষয়টা বেশ কানে লাগে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপার। এই দীপা কখনোই একটা জিনিস দেখে কোন কিছু বিচার করে না। সেসব দিক দেখে বুঝে তারপরে সিদ্ধান্তে আসে। এবারেও সেটাই করলো সে।

বর্তমান গল্প অনুযায়ী, দীপা আগে ঘটে যাওয়া কিছু ভালো মুহূর্তের ছবি বড় পর্দায় সূর্যকে দেখায় আর সেই সময় গুলোর কথা তাকে মনে করানোর চেষ্টা করে। সূর্য সেই গুলো দেখে বেশ উত্তেজিত হয়ে যায়। তার একটু একটু করে সব মনে পড়তে শুরু করে। চোখের সামনে সবকিছু আবঝা আবঝা ভেসে উঠতে থাকে। এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় ইরা। কারণ সূর্যের সব কিছু মনে পড়ে গেলে সে খুব বাজে ভাবে ফেঁসে যাবে আর সবার কাছে ধরা পড়ে যাবে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৩ জুন (Anurager Chowa Today Episode 23 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, একদম শেষ মুহূর্তে যখন সূর্য নিজের কিছু পুরনো কথা বলতে যাবে ঠিক এমন সময় অজ্ঞান হয়ে পড়ে যায় ইরা। সে এমন একটা ওষুধ খেয়েছিল যার প্রভাবে এমন কিছু ঘটছে। তার মুখ দিয়েও রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় যেই ডাক্তার তার চিকিৎসা করছে। সেখানে গিয়ে আরো বেশি অবাক হয়ে যায় দীপা। কারণ ইরাকে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলোর অনেক প্রভাব থাকে শরীরে। কিন্তু সেসব কোন কিছুই ইরার শরীরে পরিলক্ষিত নয়। তারা দুজনেই শুধু বারবার বলছে ইরার হাতে সময় কম আর তাই জন্যই সে যা চাইছে তাকে সেটাই যেন দেওয়া হয়।

ডাক্তারের কথা শুনে চমকে গেলো দীপা

এরপর দীপা বেশ বুদ্ধি করে প্রেসক্রিপশনের ছবিটা তুলে নেয়। যদিও সেটা বুঝতে পেরে যায় সেই ডাক্তার। দীপা ছবিটা নিয়ে সোজা চলে আসে সেই মানসিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারের কাছে। তাকে ছবিটা দেখিয়ে সে জিজ্ঞাসা করে এটা কি আসল নাকি নকল। সেই ডাক্তারও একই কথা বলে। এত কড়া ওষুধ খেলে চুল পড়ে যাওয়া চামড়া গুটিয়ে যাওয়া অনিবার্য। দীপা তখন ডাক্তারকে বলে, এই হাসপাতালে আসা নবাগত ডাক্তারের খোঁজ আর ইরা আদৌ ডাক্তার কিনা তার খোঁজ কি দিতে পারবেন তিনি? সে ডাক্তার দীপাকে কথা দেয়, যত তাড়াতাড়ি সম্ভব তিনি সেই খোঁজ তাকে এনে দেবেন।

অন্যদিকে ইরা ভীষণ ভয় পেয়ে যায় এটা জানার পর যে দীপা প্রেসক্রিপশনে ছবি তুলে নিয়ে গেছে। যার ফল স্বরূপ দীপার পিছনে গুন্ডা লেলিয়ে দেয় সে। এদিকে পালক ইরাকে বলে, “দীপা জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। ওকে ভাইয়ের জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে। ও হয়তো আর এই পরিবারের বউ নয় তবে ও সোনা রুপার মা। ওকে আমিও ভীষণ ভালোবাসি। তবে তার জন্য তোমার আর ভাইয়ের সম্পর্কের অমর্যাদা আমি হতে দেব না।” পালককে ব্যবহার করেই সূর্যের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এরা