মৌয়ের জন্য ফুল আর নিজের জামার সঙ্গে মিলিয়ে শাড়ি ব্লাউজ নিয়ে এসেছে ডোডো, শত চেষ্টার করেও বীথি ডোডো মৌকে দূরে রাখতে পারছে না

স্টার জলসার পর্দায় সদ্য শুরু হওয়া একটি ধারাবাহিক হলো মেয়েবেলা। ধারাবাহিক শুরুর পর থেকেই জনপ্রিয়তা লাভ করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্প সকলের মন জয় করে নিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র মৌ এবং ডোডোর ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অর্পণ ঘোষাল। এছাড়াও এই ধারাবাহিকে নায়িকার শাশুড়ির চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী কিন্তু বর্তমানে ধারাবাহিক ছেড়ে দিয়েছেন তিনি এবং তার পরিবর্তে এসেছেন অন্য অভিনেত্রী।

দীর্ঘ কয়েক বছর পর আবার এই ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রী অভিনয় জগতে ফিরেছিলেন অভিনেত্রীর রূপা গাঙ্গুলী। ধারাবাহিকটিতে বাকি ধারাবাহিক গুলির মতো শাশুড়ি বৌমার রেষারেষি গল্প আছে, তবে এই ধারাবাহিকটি খুব সুন্দর দিক রয়েছে। দর্শকদের মতে এই ধারাবাহিকটি খুবই রুচিসম্পন্ন বিশেষ করে নায়কের চরিত্রটি দর্শকদের খুব পছন্দ হয়েছে।

ধারাবাহিকের শুরুতেই দেখা গিয়েছে বিপদে পরেই ডোডো মৌ কে বিয়ে করে নিজের ১২ বছরের প্রেমিকা চাঁদনী কে ছেড়ে। কিন্তু সে যেমন একদিকে তার আগের সম্পর্কের কথা ভুলতে পারছে না। অন্যদিকে কিন্তু নিজের বিবাহিত স্ত্রীর ও কোনো অসন্মান ও অযত্ন করছে না। নায়কের এই বিষয়টি মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।

মৌয়ের মায়ের সঙ্গে বিথীর পুরনো শত্রুতা রয়েছে। তাই মৌকে সহ্য করতে পারে না বিথী। আর সেই মৌই এই মুহূর্তে ডোডোর বউ। যা একেবারেই মেনে নিতে পারছে না বিথীকা মিত্র। নানা রকম ভাবে তাদের দুজনকে আলাদা করার চেষ্টা করছে বিথী। কখনো চাঁদনীকে উসকাচ্ছে আবার কখনো মৌয়ের ঘরের এসি ফ্যান এসব খুলে নিচ্ছে সবমিলিয়ে ঝনঝট পূর্ণ করে তুলেছে মৌ এর জীবন। কিন্তু তারপরও হাসিমুখে সবটাকে আপন করে টিকে থাকার লড়াই লড়ে যাচ্ছে মৌ।

কিন্তু এবার বিথীর নজর এড়িয়ে তলে তলে বেশ অনেকটাই এগিয়ে গেল ডোডো। এদিনের পর্বে দেখা গেল মৌয়ের জন্য তার পছন্দের ফুল এনেছে সে। ফুল দিলে যেকোনো মেয়েই যে খুব খুশি হয় সেই জ্ঞান ভালোমতোই রয়েছে তার। শুধু এখানেই থেমে থাকে নি সে নিজের জামার সঙ্গে ম্যাচ করে মৌয়ের জন্য শাড়ি ব্লাউজ এনেছে সে। সেই দেখে নেটিজেনরা মজা করে বলছেন “বীথি মাসি কে খবর দাও তার ছেলে যে উড়ছে”। মৌ ডোডোর সম্পর্কের এমন মোড় দেখে বেশ খুশি ভক্তরা।