ছোটপর্দায় ফিরছেন ‘গাঁটছড়া’ অভিনেতা গৌরব চ্যাটার্জী! ‘তেঁতুলপাতা’-র হাত ধরে ফিরছেন নায়ক! বিপরীতে জি বাংলার জনপ্রিয় নায়িকা!

একের পর এক ধারাবাহিক বন্ধের হিড়িক পড়েছে ছোটপর্দায়। আবার নতুন মেগার সফরও শুরু হচ্ছে অহরহ। জলসার (Star Jalsha) ‘শুভবিবাহ’-(Subho Bibaho)-এরপর আসছে আরও একটি নতুন মেগা সিরিয়াল। আর সেই সিরিয়ালের হাত ধরেই কামব্যাক করতে চলেছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী (Gaurav Chatterjee)।

নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন গৌরব!

জলসায় আসছে একান্নবর্তী পরিবারের গল্প। সেই মেগা সিরিয়ালের নাম ‘তেঁতুলপাতা’। ইতোমধ্যে দশ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ করেছে চ্যানেল। আর তারপর থেকেই শুরু হলো হইচই। অনেকে তো ধারাবাহিকের নাম নিয়ে ট্রোলিংও শুরু করে দিলেন। সামাজিক মাধ্যমেও চলছে
বিস্তর আলাপ-আলোচনা।

জলসার এই নতুন সিরিয়ালে লিড রোলে কাকে দেখা যাবে? সূত্রের খবর একান্নবর্তী পরিবারের ‘তেঁতুলপাতা’ গল্পের হাত ধরে পর্দায় ফিরছেন জলসার ঘরের নায়ক গৌরব। এর আগে তাঁকে শেষবারের জন্য দেখা গিয়েছিল, স্টার জলসার ‘গাঁটছড়া’ নামক ধারাবাহিকে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেতা। সময় এলেই সবটা জানা যাবে বলে উল্লেখ করলেন তিনি।

টলিপাড়া সূত্রে খবর, সিরিয়ালের জন্য লুক সেট করেছেন গৌরব চ্যাটার্জী। তবে এখনও পর্যন্ত নাকি কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি। যদিও এর আগে অ্যাক্রোপলিসের ব্যানারে একটি মেগার‌ লিড রোলে ফেরার কথা ছিল গৌরবের। ‌তবে সেই কাজ এগোইনি বলেই খবর। তবে জলসা পর্দায় ‘টিম ওয়ার্ক’ প্রোডাকশন হাউসের ব্যানারে শীঘ্রই আসতে চলেছে তেঁতুলপাতা।

আরও পড়ুন:  “যে গল্প নিয়ে আসা হয়েছিল তা দেখানো হয়নি…” আগে জানলে করতাম না ‘কার কাছে কই মনের কথার’ নিয়ে বিস্ফোরক বাসবদত্তা চট্টোপাধ্যায়

জানা যাচ্ছে, এই ধারাবাহিকে গৌরবের বিপরীতে দেখা যেতে পারে ‘মন দিতে চাই’ খ্যাত অভিনেত্রী
অরুনিমা ঘোষকে। যদিও খবরটি কনফার্ম নয়। আপাতত সবার অপেক্ষা ‘তেঁতুল পাতার’ পরবর্তী খবরের আশায়। গৌরব-অরুনিমা জুটি হয়ে ফিরছেন নাকি জানা যাবে তখনই।

Bengali serial, Entertainment, Gaurav Chatterjee, New Serial, Star Jalsha, Television, Tollywood, Upcoming Serial, গৌরব চ্যাটার্জী, টেলিভিশন, স্টার জলসা