নতুন চরিত্র নিয়ে আড্ডা দিতে দিতেই কবে বিয়ে করছেন প্রতীক নিজের মুখে জানালেন অভিনেতা!

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। একাধিক ধারাবাহিককে লিড রোলে অভিনয় করে দর্শকমন জয় করেছেন তিনি। টেলিপর্দায় প্রতীকের পাশে যে অভিনেত্রীকে সব থেকে বেশি মানায় তিনি হলেন সোনামণি সাহা (Sonamoni Saha)। অন্তত দর্শকদের তো তেমনটাই মত। এরই মাঝে, নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন প্রতীক। কবে বিয়ে করছেন অভিনেতা? জানালেন নিজের মুখেই।

টেলিভিশনের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম হলো ‘সোনাতিক’। অর্থাৎ সোনামণি এবং প্রতীককে যে নাম ভালোবেসে দিয়েছেন দর্শক। পরপর দুটো হিট সিরিয়াল করে সকলের মনেই পাকাপাকি ঠাঁই এই জুটির। দর্শক এতটাই আবেগপ্রবণ যে, সোনামণি ও প্রতীককে অন্য কোনো নায়ক-নায়িকার সঙ্গে মেনে নিতেই পারেন না। সকলেই চান, আবার এক হোক ‘সোনাতিক’।

কবে বিয়ে করছেন প্রতীক সেন?

প্রথমে স্টার জলসার ‘মোহর’, তারপর ‘এক্কা‌ দোক্কা’ দুটি সুপারহিট ধারাবাহিকের জনপ্রিয় জুটি ছিল ‘সোনাতিক’। অনেকেই বলেন, তাঁদের মধ্যে নাকি প্রেমও ছিল। যদিও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি সোনামণি ও প্রতীক। কিছুদিন আগে প্রতীককে নিয়ে দর্শকদের কটুক্তির কড়া প্রতিবাদও করেছিলেন ছোট পর্দার মোহর। প্রতীকের বিষয়ে কোন নেগেটিভ কমেন্ট শুনতে চান না তিনি! তবে কি রয়ে গিয়েছে মনে মনে ভালোবাসা? আন্দাজ করছেন দর্শক মহল।

যদিও, সোনামণিকে নিজের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন প্রতীক। সোনামণির কোথাও খানিকটা সেরকমই। একে অপরের প্রতি ঘনিষ্ঠ বন্ধু রয়েছে ‘সোনাতিকের’। কিন্তু যখনই চলে আসে বিয়ের প্রসঙ্গ, তখনই অনেক বেশি সাবধানী অভিনেতা প্রতীক সেন। নায়ক বললেন, বিয়েটা তিনি ভেবেচিন্তে করবেন। কবে এবং কাকে বিয়ে করবেন, সেটা এখনই খোলসা করতে চান না তিনি। আভাসে ইঙ্গিতে বোঝালেন, যখন যেটা হবে সবাই জানতে পারবে।

আরও পড়ুন: উড়ান আসতেই সিংহাসন হারাল পর্ণা! টিআরপি টপার ফুলকি, গীতাকে চাপে দিল নতুন ধারাবাহিক!

ইতোমধ্যে স্টার জলসায় ফিরেছেন প্রতীক আর সোনামণি দুজনেই। তবে আফসোসের বিষয় হলো এক ধারাবাহিক নয় বরং দুই ভিন্ন ধারাবাহিকে কামব্যাক করেছেন ‘সোনাতিক’। প্রতীকের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী রত্নপ্রিয়া, আর সোনার সাথে দুটি বেঁধেছেন নায়ক হানি বাফনা। প্রতীকের নতুন ধারাবাহিক ‘উড়ান’-এর ঝলক দেখে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সোনামণি। নিজের হিট নায়িকার ‘শুভ বিবাহ’ সিরিয়ালের পর্ব দেখে মুগ্ধ হয়েছেন প্রতীক।