এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত সব থেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিকটি হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়েই বর্তমানে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। এখন বাংলার দর্শকদের কাছে একজন অত্যন্ত প্রিয় অভিনেতা হয়ে উঠেছেন তিনি।
মাঝে বেশ কিছুদিনের জন্য গল্পের সূত্রেই ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলেন তিনি। সেই সময় তাকে না দেখতে পেয়ে বেশ উতলা হয়ে উঠেছিলেন তার ভক্তরা। তবে তার প্রত্যাবর্তনে আবারো জমে উঠেছে ধারাবাহিক। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের অনেক কথাই দর্শকদের সামনে তুলে ধরেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।

স্বপ্ন সফল করতে সঙ্গী হিসেবে কে আছেন পাশে?
দিব্যজ্যোতি বলেন, “আপাতত কোনও সঙ্গী নেই আমার। জিমে যাই, বাড়ি ফিরি। শুটিংয়ে যাই, বাড়ি ফিরি। মাঝেমধ্যে নাচটাও করছি, লেখালিখি করছি। প্রতিদিন তিন ধরনের শরীরচর্চা করি। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক। ধ্যান করি। আমার মনে হয়, ধ্যান করলে মানসিক দৃঢ়তা আসে। আসলে ভাল সঙ্গ, ভাল বন্ধু, ভাল বই, ভাল পরিবেশ খুঁজে নিতে হয়।” এছাড়াও অভিনেতা জানান তার এই ইন্ডাস্ট্রিতে কোন বন্ধু নেই।

স্বস্তিকা ঘোষের সঙ্গে নাকি প্রেম ভেঙেছে অভিনেতার
মাঝে জোর গুঞ্জন উঠেছিল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা ঘোষের সঙ্গে নাকি প্রেম ভেঙেছে অভিনেতার! এই কথা কি সত্যি? এই প্রশ্নের উত্তরে অভিনেতা দিব্যজ্যোতি বলেন, “যাদের কোনও দিনই প্রেমই হয়নি, তাদের আবার ‘ব্রেক আপ’!” অর্থাৎ অভিনেতা স্পষ্ট জানান তাদের মধ্যে কখনো কোন সম্পর্কই তৈরি হয়নি। তাই বিচ্ছেদের কোন প্রশ্নই উঠে না।
আরও পড়ুন: টিআরপিতে অনেক বড়ো চমক! ফের প্রথম স্থানে ফিরে এলো নিম ফুলের মধু! কোথায় গেলে ফুলকি? জানুন প্রথম পাঁচ কারা?
আগে একসাথে রেল পোস্ট করতে দেখা যেত নায়ক নায়িকাকে। এছাড়াও একসাথে জিম এবং ছোটখাটো ঘুরতেও যেতেন তারা। আর এখন শুধু কাজের সূত্রেই কথাবার্তা। তার বাইরে তেমন মেলামেশা করতে দেখা যায় না ধারাবাহিকের নায়ক নায়িকাকে। তবে কি তাদের মধ্যে কোন ঠান্ডা যুদ্ধ চলছে? এর উত্তরে অভিনেতা বলেন “না, ঠান্ডা লড়াই কেন চলবে? আমি জার্মানি নই, সে-ও রাশিয়া নয়। এ সব তো শত্রুদের মধ্যে হয়।”





