“আমি আগেও অনেক অপমানিত হয়েছি, আজও হই…” ‘জল থৈ থৈ ভালোবাসা’ শেষ হতেই মুখ খুললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। একাধিক সিনেমা ও মেগায় প্রধান চরিত্রে নজর কেড়েছেন তিনি। বহু বছর ধরে অভিনয় জগতে বসন্ত কাটিয়েছেন অপরাজিতা আঢ্য। সম্প্রতি তিনি অভিনয় করছিলেন জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকে।‌ ধারাবাহিক শেষ হতেই মুখ খুললেন অভিনেত্রী। বললেন, তিনি আগেও অনেক অপমানিত হয়েছেন, বর্তমানেও হয়ে চলেছেন।”

‘আমাকে অনেক অপমানিত হতে হয়’- বললেন অপরাজিতা আঢ্য

স্টার জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’ সিরিয়ালে কোজাগরীর ভূমিকায় সম্পূর্ণ নতুন ভাবে নিজেকে মেলে ধরেন অপরাজিতা। দর্শকদেরও পছন্দ ছিল লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিক। যদিও খুব অল্প সময়ের ব্যবধানে, কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়েছে জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’। প্রধানত টিআরপির কারণেই বন্ধ হয়েছিল এই মেগা।

তবে বর্তমানে অভিনেত্রী অন্য একটি কাজ নিয়ে ব্যস্ত। অভিনেত্রী অপরাজিতা আঢ্যের নতুন কাজ ‘আলেকজান্ডারের পিসি’ নিয়েও বেজায় ব্যস্ত তিনি। তবু ব্যস্ততার মধ্যেও সম্প্রতি সাক্ষাৎকারে
এসেছিলেন অভিনেত্রী। বললেন, তাঁর কাউকে নিয়েই কোনো অভিযোগ নেই। তিনি সব ক্ষেত্রেই কিছু না কিছু শিখেছেন।

অভিনেত্রী কড়া অভিযোগ তুললেন যে, তিনি এর আগেও বহুবার অপমানিত হয়েছেন, আজও হয়ে
যাচ্ছেন। তবে জীবনের প্রতিটা ধাপে প্রচুর শেখার আছে বলে মনে করেন তিনি। তাছাড়া অভিনেত্রী বলেন, তিনি পাড়ায় থাকতে ভালোবাসেন আর আগামী দিনেও ভালবাসবেন। যদি না বয়স্ক হলে শারীরিক সমস্যা দেখা যায়।

আরও পড়ুন: “যাদের কখনো প্রেমই হয়নি তাদের আবার ব্রেকআপ”- স্বস্তিকার সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত!

অভিনেত্রী এর আগেও বলেছেন আর সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, তিনি সবাইকে নিয়েই ভালো থাকতে চান। আর সেটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। কর্মজীবন নিয়ে ব্যস্ত আছেন তিনি। ব্যস্ত নিজের নতুন কাজ নিয়েও। তবে টলিউড ইন্ডাস্ট্রি তাঁকে যেমন পরিচিতি দিয়েছে, ঠিক তেমনই বহু কঠিন সময় দিয়েছে। তবু হাসিমুখে নিজেকে নিয়েই ভালো থাকতে চান অপরাজিতা।