টলিউডের স্পষ্ট বক্তা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে অনেকেই বলেন সাহসী অনেকেই বলেন ঠোঁটকাটা। নিজের মন্তব্য খোলাখুলি ভাবে প্রকাশ করতে কখনোই ইতস্ততঃ বোধ করেন না তিনি। নিজের ব্যক্তিগত জীবন, কর্মজীবনে দারুন ব্যালেন্স করে চলেন স্বস্তিকা। সমাজের শালীনতা নিয়ে এর আগেও বহুবার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী।
নতুন সিরিজ নিয়ে আসছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সিরিজের নাম ‘বিজয়া’। যেখানে ফুটে উঠবে সমাজের এক চালচিত্র। অভিনেত্রী বললেন, যাদবপুরের স্বপ্নদীপকে মনে করাবে এই সিরিজ। পাশাপাশি, বেশ কিছু বিষয় নিয়ে স্পষ্টভাবে নিজ বক্তব্য তুলে ধরেছেন স্বস্তিকা। জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি এক কন্যার মা তিনি। তবে নিজের মেয়েকে কখনোই বাঁধনের মধ্যে রাখেননি স্বস্তিকা। মেয়ে কার সাথে কবে ডেটে গেছে সেটাও জানেন তাঁর মা।
সমাজ নিয়ে বরাবরই স্পষ্ট বক্তা স্বস্তিকা ব্যঙ্গ করে বললেন, সুইমিং কস্টিউম যেটা সাঁতার কাটার জন্য তৈরি করা হয়েছে, সেটা সমাজের চোখে অশ্লীল পোশাক। আর নাইটির উপর গামছা জড়িয়ে থাকা খুব শালীনতার প্রতীক। সমাজের কুদৃষ্টি ও অসাড় দিকগুলির পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর এই বক্তব্যে সমর্থন করবেন অনেকেই। আবার অনেকেই এই বক্তব্যের দিকে কটাক্ষ ছুড়বেন। যদিও কটাক্ষ গায়ে মাখতে গায়ে মাখতে নারাজ অভিনেত্রী।
‘বিজয়া’ নিয়ে কেমন প্রস্তুতি স্বস্তিকার?
সম্প্রতি নিজের নতুন সিরিজ নিয়ে ভীষণ ব্যস্ত স্বস্তিকা মুখার্জি। তবে, অভিনেত্রী এও বললেন তিনি প্রচুর পড়াশোনা করে একটি চরিত্রে অভিনয় করেন না। তাঁর কাছে স্ক্রিপ্টটাই হলো বাইবেল। আর সেটাই সমস্ত অভিনেতাদের অভ্যাস হওয়া উচিত বলে মনে করেন তিনি। স্ক্রিপ্ট পড়ার পর চরিত্রের পরিপ্রেক্ষিতে তাঁর মনে যে অনুভূতি আছে তাকে ঢালাও করে দেন অভিনেত্রী। এভাবে তিনি সার্থক ভাবে তুলে ধরেন অভিনীত একটি চরিত্র।
আরও পড়ুন: “আমি আগেও অনেক অপমানিত হয়েছি, আজও হই…” ‘জল থৈ থৈ ভালোবাসা’ শেষ হতেই মুখ খুললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য
তবে বিজয় আর সমাজের গুরুত্বপূর্ণ দিকে আঙুল তুলবে বলে মনে করছেন স্বস্তিকা মুখার্জি। সমাজে র্যাগিং নামক ঘটনা অহরহ ঘটছে। র্যাগিং সহ্য করতে না পেরে মৃত্যুর কলে ঢলে পড়ছেন পড়ুয়া, ছাত্রছাত্রীরা। স্বস্তিকা বলেন, একজন ভিকটিমের দায়িত্ব তাঁর উপর যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ। ‘বিজয়া’ হয়তো সেই সকল ছাত্রছাত্রীর প্রতিবাদের ভাষা হয়ে উঠবে। আশাবাদী স্বস্তিকা মুখার্জি।





