স্তন ক্যান্সারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত জনপ্রিয় টেলি অভিনেত্রী!

বর্তমানে কমবেশি প্রতিটি মানুষের কাছেই বিনোদনের অন্যতম উৎস হচ্ছে টেলিভিশন (Television)। তারা নিজেদের অবসর সময় যাপনের জন্য এই টেলিভিশনকেই নিজেদের সঙ্গী বানিয়ে নিয়েছেন। এই টেলিভিশনে বিভিন্ন তারকারা নিজেদের দক্ষতার মধ্যে দিয়ে তাদের দর্শকদের আনন্দ এবং মনোরঞ্জন উপহার দিয়ে থাকেন। যার ফলে এই তারকারা দর্শকদের অত্যন্ত কাছের হয়ে যান। এই অভিনেতা- অভিনেত্রীরা যখন ব্যক্তিগত জীবনে কোন সমস্যায় পড়েন তখন তাদের পাশাপাশি দর্শকরাও চিন্তিত হয়ে পড়েন। বর্তমানে দর্শকদের এক প্রিয় টেলি অভিনেত্রীর জীবনে নেমে এলো এক নিদারুণ সংকট।

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এক জনপ্রিয় টেলি অভিনেত্রী। সমাজ মাধ্যমের পাতায় নিজেই সে কথা জানালেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লিখেছেন, “হ্যালো। যাঁরা আমাকে ভালবাসেন এবং বিশ্বাস করেন, তাঁদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিতে চাই। আমার তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়েছে। এই মারণ রোগ ধরা পড়ার পরেও সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি ভাল আছি।”

এই মুহূর্তে চিকিৎসকের অধীনে রয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে করা পোস্টে অভিনেত্রী জানান, “চিকিৎসায় সাড়া দিচ্ছি। রোগ কাটিয়ে ওঠার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। ইতিমধ্যেই আমার চিকিৎসা শুরু হয়েছে। আগের থেকেও আরও শক্তিশালী হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে আমি প্রস্তুত”। অভিনেত্রীর এমন অবস্থায় বেশ ভেঙ্গে পড়েছেন তার কাছের মানুষজন। খুব তাড়াতাড়ি আবার তাকে আগের মতন করে ফিরে পেতে চান তারা।

boliwood, Hina Khan, Hindi actress, Hindi industry, অভিনেত্রী, বলিউড, হিনা খান, হিন্দি ইন্ডাস্ট্রি

বাংলার পাশাপাশি হিন্দি টেলিভিশনও দর্শকরা সমানভাবে উপভোগ করেন। এইবার সেই হিন্দি টেলিভিশনের (Hindi television) এক জনপ্রিয় অভিনেত্রীর জীবনে ঘটেছে এই ঘটনা। অভিনেত্রীর নাম হিনা খান (Hina Khan)। এখনো পর্যন্ত একাধিক ধারাবাহিকে এবং একাধিক রিয়ালিটি শো তে তার দেওয়া বিনোদন উপভোগ করেছেন ভক্তরা।

আরও পড়ুন: ভয়াবহ সাইবার ক্রাইম এর শিকার হলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়! তার পোস্টের নিচে সৌরভের মন্তব্য দেখে অবাক দর্শক মহল!

অনুরাগীদের উদ্দেশ্যে কী বললেন অভিনেত্রী?

অনুরাগীদের উদ্দেশ্যে নিজের সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “আগের থেকেও এই সময় আপনাদের ভালবাসা, আশীর্বাদ এবং প্রার্থনা আমার বিশেষ প্রয়োজন। আপনারা দয়া করে আমার জন্য প্রার্থনা করুন। আশীর্বাদ করুন যেন এই রোগের বিরুদ্ধে লড়ার মতো শক্তি আমার থাকে। আপনাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আমার চলার পথের সহায়ক হয়ে উঠবে। আমি, আমার পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে দৃঢ় এবং ইতিবাচক থাকার চেষ্টা করছি। বিশ্বাস করি সর্বশক্তিমানের কৃপায় এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারব এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। অনুগ্রহ করে আপনাদের প্রার্থনা এবং ভালবাসা পাঠান”।

 

View this post on Instagram

 

A post shared by (@realhinakhan)