আর দেরি নেই, এইবার সাতপাকে বাঁধা পড়ছেন রুবেল শ্বেতা! নিজের মুখেই সেই কথা জানালেন অভিনেত্রী!

বাংলা টেলিভিশন জগতের দুইজন প্রথম সারির অন্যতম অভিনেতা অভিনেত্রী হলেন রুবেল দাস (Rubel Das) ও শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। সেই যমুনা ঢাকি ধারাবাহিকটির সম্প্রচারের সময় থেকেই সময় থেকে সম্পর্কে রয়েছেন এনারা। প্রায় দীর্ঘ চার বছর ধরে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন এই তারকা জুটি। বর্তমান সময়ে টলি পাড়ার এই ঠুনকো ভালোবাসার যুগে তাদের ভালোবাসা নজির তৈরি করেছে।

পুজো হোক বা কোন পারিবারিক অনুষ্ঠান সব জায়গাতেই একসঙ্গে একই ফ্রেমে ধরা দেন এই জুটি। সব সময় সমস্ত কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে থাকতে দেখা যায় তাদের দুজনকে। আগের বছর যখন শুটিং করতে গিয়ে অভিনেতা রুবেল দাসের পা ভেঙে যায় এছাড়াও যখন তিনি ডেঙ্গিতে আক্রান্ত হন এই প্রত্যেকটা সময় তার পাশে থেকেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। রুবেলের সাথে হাসপাতালেই গোটা পুজোটা কাটিয়ে দিয়েছিলেন তিনি।

কবে বিয়ে করছেন রুবেল শ্বেতা?

বহুদিন ধরেই এই দুই অভিনেতা অভিনেত্রীর পরিবার থেকে বিয়ে দেওয়ার কথাবার্তা চলছে। ২০২৩-এ নেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, “এই বছরটা বেশ খারাপ চলছে। তাই এই মুহূর্তে কোন পরিকল্পনা নেই। সামনের বছরে শেষের দিকে অর্থ বা ২০২৫-এ হলেও হতে পারে।” তবে এখন মনে হচ্ছে আর তাদের বিয়ের বেশি দেরি নেই। আর সেটা প্রমাণ করছে অভিনেত্রীর করা একটি পোস্ট।

ফেসবুকে নিজের ওয়ালে সম্প্রতি একটি পোস্ট করেন অভিনেত্রী শ্বেতা। সেখানে তিনি লেখেন, “আমাকে কেউ মোটা শাঁখা দেখাতে পারবেন প্লিজ।” সেই পোষ্টের নিচে মন্তব্য করেন সদ্য বিবাহিতা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনি শ্বেতাকে কালীঘাটে যাওয়ার পরামর্শ দেন। এছাড়াও অনেকেই অনেক মন্তব্য করেন কিন্তু সেসব মন্তব্যে কোন প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

Bengali actor, Bengali actress, Bengali serial, Bengali television, Rubel Das, Sweta Bhattacharya, Zee Bangla, জি বাংলা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, বাঙালি অভিনেত্রী, বাঙালি অভিনেতা, রুবেল দাস, শ্বেতা ভট্টাচার্য

তার করা এই পোস্ট বর্তমানে দর্শক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন হঠাৎ কেন শাখার খোঁজ করছেন অভিনেত্রী? তবে কি সত্যি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তারা? যদিও সেসব প্রশ্নের উত্তর এখনো জানা যায়নি। সম্প্রতি অভিনেতা রুবেল দাস জি বাংলা সবথেকে জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে অভিনয় করেছেন এবং অভিনেত্রী শ্বেতা রয়েছেন ওই একই চ্যানেলের আরো একটি জনপ্রিয় মেগা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে।