জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রানী’ (Tomader Rani)। গল্পের নায়িকা রানী ও নায়ক দুর্জয়ের মধ্যে এই মুহূর্তে জমে উঠেছে অভিমানের পাহাড়। তাদের মাঝে প্রবেশ করেছে অনিশা। দুর্জয়ের প্রাক্তন প্রেমিকা অনিশাকে নিয়ে ভুল বুঝতে শুরু করেছে রানী। অপরদিকে, দুর্জয় ক্ষেপে উঠেছে কারণ রানী দুনির বাবা হিসেবে তার পরিচয় দেয়না।
এই মুহূর্তে রানী একজনের বাড়িতে আশ্রিতা। দুনির অভিভাবকের জায়গায় তার নাম দেখে বেজায় চটেছে দুর্জয়। সে বারবার অনিশাকে হাতিয়ার করে রানীকে আঘাত দিতে চায়। অনিশার সঙ্গে দুর্জয়ের মাখামাখি দেখে দিন দিন বিমুখ হয়ে চলেছে রানী। এরপর কোন খাতে বইবে রানী ও দুর্জয়ের সম্পর্ক?

সম্প্রতি ‘তোমাদের রানী’র সেটে খোশ আড্ডা দিলেন ছোটপর্দার দুর্জয়। দুর্জয় ওরফে অর্কপ্রভ প্রেম-সংসার-বিয়েতে কতটা বিশ্বাস করেন? বাস্তব জীবনে কতবার প্রেমে পড়েছেন? সম্পর্কে ভাল থাকার জন্য কী কী পন্থা অবলম্বন করেন? তার কাছে প্রেমের মানেটা কী? অকপটে জানালেন অভিনেতা।
অর্কপ্রভর কাছে প্রেমের মানে কী?
অর্কপ্রভ জানান,”আমি এক তরফা ভালোবাসায় বিশ্বাসী করিনা। আমি যখন কিছু দিচ্ছি, তোমাকেও ফিরতি দিতে হবে। ভালোবাসার দাবি আমার থাকবেই। সম্পর্ক অনেকটাই বিনিময় প্রথার মতো। তুমি যা দেবে, আমার থেকে সেটাই ফিরে পাবে।” ভবিষ্যতে দুনির মতো একটা মেয়ে হলে কী করে তাঁকে মানুষ করবেন অর্কপ্রভ? বাস্তবেও, দুর্জয়ের মতো বাবা হবে নাকি সে?
আরও পড়ুনঃ জলসায় আসছে আসন্ন মেগার প্রথম প্রোমো! কাদের দেখা যাবে এই প্রোমোয়? জানলে চমকে যাবেন আপনিও
অভিনেতার কথায়,”দুর্জয় যেটা করছে, সেইটা ভালোবাসা থেকে করছে। রানীর সামনে অনিশাকে কেয়ার করছে। চলে গেলেই অনিশাকে দূরে সরিয়ে দিচ্ছে। দর্শকরাও আমাদের সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছে। সোশ্যাল মিডিয়ায় মাঝেসাঝে এই ধরনের কমেন্ট চোখে পড়ে যাচ্ছে। ব্যক্তিগত ভাবে আমি চেষ্টা করব নিজের আদৰ্শ এবং আমার পার্টনারের আইডিওলজি দিয়ে তাদের বড় করে তুলবো।”





