বেশ কয়েক বছর আগেই আলাদা হয়েছেন তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) আর দেবলীনা দত্ত (Debleena Dutt)। তাঁদের বিবাহবিচ্ছেদ হওয়ার পর কর্মক্ষেত্রে কোনও ভাবে তার প্রভাব পড়েনি। সম্পর্কের তিক্ততাকে সরিয়ে রেখেও, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায় প্রমাণ হয়েছে আরও একবার। রবিবার তাঁদের এক ফ্রেমে দেখে সমাজমাধ্যম তোলপাড়।
সম্প্রতি শিলিগুড়িতে তাঁরা একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন। শুধু অংশ নেননি, একসঙ্গে মার্জার সরণিতে হেঁটওছেন। তথাগত পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবিতে যেন পুরো খাঁটি ‘বাঙালি বাবু’। দেবলীনার পরনে সাদা শাড়ি। উভয়ের এই রংমিলান্তিও নজরে এড়ায়নি সমাজমাধমের। ছবি ভাগ করে নেওয়ার পরই মানুষের মন্তব্য বক্সে শুভেচ্ছার ঢল। এর আগেও অবশ্য তথাগত-দেবলীনা একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন। তখন তাঁরা সদ্য আলাদা হয়েছিলেন। সেই সময় এক সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছিলেন, কাজের ক্ষেত্রে কোনও দিন তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ছায়া ফেলবে না।

আবারও দেবলীনা-তথাগত ক্যামেরাবন্দী, প্রকাশ্যে আসা ছবি উস্কে দিল দুজনের এক হওয়ার জল্পনা
আনন্দবাজার অনলাইনকে জানালেন পরিচালক-অভিনেতা তথাগত সাফ বলেছেন, ‘‘যা হয়েছে পুরোটাই পেশাগত দিক থেকে। শিলিগুড়ির ওই ফ্যাশন শো তেই আমাদের অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা একসঙ্গে অনুষ্ঠানটা দেখেছি। অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দিয়েছি। দস্তুর অনুযায়ী, শেষে অতিথি বিচারকেরা মার্জার সরণিতে হাঁটেন। আমি আর দেবলীনা সেটাই করেছি।’’
দু’জনের পরনে সাদা রঙের পোশাক। আয়োজক সংস্থার তরফ থেকে কি এই ধরনের পোশাক পরার অনুরোধ ছিল? ‘পারিয়া’র পরিচালকের দাবি, ‘‘কোনও থিম ছিল না। পুরোটাই কাকতালীয়।’’ তথাগত জানালেন, তিনি বরাবরই সাদা ধুতি-পঞ্জাবি পরতেই ভালবাসেন। সেটাই বেছে নিয়েছিলেন তিনি। অন্যদিকে ওই দিন দেবলীনাও বেছেছিলেন সাদা শাড়ি। এই প্রসঙ্গে তিনি গত বইমেলার উদাহরণও দিয়েছেন। সেখানে তাঁরা আলাদা গেলেও, পোশাকে কিন্তু সে বারেও রং মিলন্তী হয়েছিল।
আরও পড়ুনঃ প্রেম ও সম্পর্কে ভাল থাকার টিপস দিলেন দুর্জয়! রানীর সঙ্গে সম্পর্ক কোন খাতে বইছে? অকপট অর্কপ্রভ
অনেক দিনই তারা একসাথে থাকে না। হঠাৎ করে দেখা গেলেই অনুরাগীরা নতুন আসার কিছু গন্ধ পায়। এত শো করার পর দুজনের মিলন হবে কি? হাসতে হাসতে তথাগত বললেন, ‘‘পেশাগত ক্ষেত্রে হতেই পারে। ব্যক্তিগত জীবনে এখন যেমন আছি তেমনই থাকব। নতুন করে পুরনো জীবন ফিরিয়ে নিয়ে আসার ভাবনা আমাদের দুজনেরই নেই।’’





