সিনেমা জগতকে কেন বিদায় জানালেন ভিক্টর ব্যানার্জি? অভিনয় ছেড়ে কেমন আছেন তিনি? জানলে চমকে যাবে না আপনিও

বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতের একজন খ্যাতনামা অভিনেতা তিনি। পর্দায় তার অসাধারণ অভিনয় বারবার মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে শুধু বাংলা সিনেমা (Bengali Cinema) নয়, বাংলার গণ্ডি পেরিয়ে একসময় হিন্দি, ইংরেজি, অসমীয়া সহ নানান ভাষায় অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee)। পর পর সুপার হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন বাঙালি দর্শকদের। তবে একসময়কার দাপুটে অভিনেতা আজ যেন একপ্রকার উধাও হয়ে গিয়েছেন পর্দা থেকে।

কোথায় জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি?

১৫ অক্টোবর ১৯৪৬ সালে মালদা জেলার চাঁচলের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাংলার এই স্বনামধন্য অভিনেতা। শিলংয়ে হয়েছিল স্কুল শিক্ষা। এরপরই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি ইংরেজি সাহিত্যে পাশ করেন স্নাতক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে বৃত্তি লাভ করেন। সেখানে তিনি গীতিনাট্যে যুক্ত হন।

বাংলা সিনেমার জীবনের ছাপ ফেলেছেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি

তবে অভিনয়ের প্রতি তার অদম্য ঝোঁক তাকে ফিরিয়ে নিয়ে আসে কলকাতার বুকে। মূলত বাংলার বাণিজ্যিক ঘরানার ছবি দিয়েই তিনি পা রেখেছিলেন অভিনয় জগতে। তবে এর পাশাপাশি সত্যজিৎ রায়ের পিকু, ঘরে বাইরে, শতরঞ্জ কি খিলাড়ি সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। তবে এর পাশাপাশি তিনি ছাপ ফেলেছেন হিন্দি সিনেমাতেও। শ্যাম বেনেগালের পরিচালিত কাল্ল্যুগ সিনেমাটি আজও সমাদৃত। বাংলা সিনেমায় আগুন দেবতা, লাঠি প্রভৃতি সিনেমায় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল।

Bengali actor, Bengali Cinema, Tollywood, Victor Banerjee, টলিউড, বাংলা সিনেমা, বাঙালি অভিনেতা, ভিক্টর ব্যানার্জি

 

কলকাতায় প্রসঙ্গে কি বলেছেন ভিক্টর ব্যানার্জি?

ক্রমেই বাংলা সিনেমার জগৎ পেরিয়ে হিন্দি সিনেমায় প্রভাব বিস্তার করেছিলেন তিনি। ভুত, জুগার্স পার্ক, হোম ডেলিভারি, আপনে, সরকারের রাজ, গোল্ডে, দুসরী দুলহান প্রভৃতি এর মধ্যে উল্লেখযোগ্য। জানা গিয়েছিল খুব শীঘ্রই একটি আর্জেন্টিনার সিনেমায় রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করবেন তিনি। বর্তমানে উত্তরাখণ্ডে তার প্রশান্তির বসবাস। শহরের কোলাহল থেকে দূরে। কলকাতাকে কি মিস করেন? এই প্রশ্নের উত্তরে খানিকক্ষণ চুপ থেকে অভিনেতা জানান “কলকাতার অনেক কিছুই মিস করি কিন্তু যেটা করি না সেটা হল এখানকার ভায়োলেন্স। এখানে একটা মভ মেন্টালিটি আছে যেটা খুবই পীড়াদায়ক।”

আরও পড়ুন: গীতার ক্ষতি করতে গিয়ে নিজেই উল্টে গেলো ভজন! বড়বাবুর খপ্পরে উচিত শিক্ষা হলো তার!

অভিনেতা এও বলেন “একসময় এই শহরকে সাংস্কৃতিক দিক থেকে দেশের মধ্যে সেরা বলা হত। তবে সেটা গল্পে। এখন কি আর বলব!” যদিও জবাব অসম্পূর্ণ রাখেননি অভিনেতা। জানান “বাংলায় প্রতিভার কোন অভাব নেই। কিন্তু টাকা পয়সার জন্য আটকে যায় অনেক কিছু। এখন কলকাতায় আশা মানে যেন নেই দেশে আশা।” যদিও সম্প্রতি বেশ কয়েকটি বাংলা সিনেমার ফের দেখা যাচ্ছে তাকে। একসময় তিনি যোগ দিয়েছিলেন ভারতীয় জগতা পার্টিতে। আজও বিরোধীদের প্রসঙ্গে জোরালো মন্তব্য করতে দেখা যায় অভিনেতাকে।