জি বাংলা (Zee Bangla) হোক বা স্টার জলসা (Star Jalsha), বর্তমানে ধারাবাহিকের একমাত্র ভাগ্য নির্ধারক টিআরপি (TRP) অর্থাৎ টেলিভিশন রেটিং পয়েন্ট। যার নম্বরের ভিত্তিতেই চলতি সময় চ্যানেলগুলো সিদ্ধান্ত নেয় কোন ধারাবাহিকটি টিকে থাকবে পর্দায়। আর কোন ধারাবাহিকটি বিদায় নেবে পর্দা থেকে। কোন ধারাবাহিকটি বা হবে বেঙ্গল টপার আর কোন ধারাবাহিকটি দর্শকদের মাঝে জনপ্রিয়তা হারিয়ে ব্যর্থ হল স্লট দখল করতে সবটাই জানা যাবে আজ।
তবে এই সাপ্তাহিক টিআরপি তালিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তারকা থেকে প্রযোজনা সংস্থা এমনকি নেটিজেনরাও। ফলে স্বাভাবিকভাবেই এই সাপ্তাহিক টিআরপি তালিকা নিয়েও দর্শকদের মাঝে উত্তেজনা থাকে তুঙ্গে। ইতিমধ্যেই টিআরপি তালিকা এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে। প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহেও টিআরপি তালিকাতে রয়েছে বিরাট চমক। পরিবর্তন দেখা গেছে তালিকায়।
পরাস্ত হল নিম ফুলের মধু, জয়ী ফুলকি
চলতি সপ্তাহে টিআরপি তালিকায় রয়েছে বিরাট পরিবর্তন। ক্যাপ্টেনের সঙ্গে ঝামেলা, বুবাই আর অভিজিতের অ্যাক্সিডেন্ট এত সব কিছু করেও নিজের শীর্ষস্থান ধরে রাখতে পারল না পর্ণা। ফুলকির চালে এবার পরাস্ত নিম ফুলের মধু। চলতি সপ্তাহে ফুলকি দখল করেছে শীর্ষস্থান। শালিনীর পর্দাফাঁস, ফুলকি রোহিতের বিয়ে আর এবং নবাবগঞ্জে বন্যা, সব মিলিয়ে একেবারে টানটান উত্তেজনা চলছে ফুলকিতে। যার ফলস্বরূপ বেড়েছে ফুলকির টিআরপি। দ্বিতীয় স্থান থেকে পর্ণাকে হারিয়ে এবার ফুলকির জয়জয়কার পর্দায়। এই সপ্তাহে ফুলকি রেটিং ৭.৬.।
তৃতীয় স্থান পৌঁছে গেল জগদ্ধাত্রী
তবে প্রথম স্থান হারালেও ময়দান থেকে সরে যায়নি আলোকপর্ণা দত্ত। চলতি সপ্তাহ দ্বিতীয় স্থানে দখল করে নিয়েছে তারা। এই সপ্তাহে নিম ফুলের মধুর রেটিং হয়েছে ৭.২। সকলকে অবাক করে দিয়ে চলতি সপ্তাহে তৃতীয় স্থান দখল করেছে সকলের প্রিয় জ্যাস সান্যাল ওরফে জগদ্ধাত্রী। কাঁকন আর কাকলী দেবীর কিডন্যপিং দিয়ে বর্তমানে জমজমাট জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে জগদ্ধাত্রীর রেটিং ৬.৭।
কোন নম্বর পেল কথা আর শ্যামলী?
তবে এই সপ্তাহে জগদ্ধাত্রীর থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন স্টার জলসার কথা। মামার খু’নিতে ধরতে কথার নতুন চমক আসলেও সেইভাবে পর্বগুলো মনে ধরছে না দর্শকদের। ফলেই কমেছে টিআরপি রেটিং। ঠিক একই অবস্থা কোন গোপনে মন ভেসেছের। অহনার চমক আসলেও পর্দায় কামাল করতে ব্যর্থ হচ্ছে কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে ধারাবাহিকটির রেটিং ৬.২। চলতি সপ্তাহে পঞ্চম স্থান দখল করেছে গীতা LLB। এই সপ্তাহে তাদের রেটিং ৬.০। এবার দেখার পালা আসন্ন সপ্তাহে কথা বাজিমাত করতে পারে কিনা? আর কে হয় বেঙ্গল টপার।
আরও পড়ুন: সোনা রুপাকে অন্ধকারে ঠেলে দিল অর্ণব! নিজের মেয়েদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করছে দীপা!
প্রথম – ফুলকি ৭.৬
দ্বিতীয় – নিম ফুলের মধু ৭.২
তৃতীয় – জগদ্ধাত্রী ৬.৭
চতুর্থ – কথা, কোন গোপনে ৬.২
পঞ্চম – গীতা LLB ৬.০





