টিআরপি (TRP), যাকে এককথায় বলা যায় ধারাবাহিকের ভাগ্য নির্ধারক। কোন ধারাবাহিকটি পর্দায় থাকছে এবং কোন ধারাবাহিকটি পর্দা থেকে বিদায় নিচ্ছে সবটাই বর্তমানে নির্ভর করে এই টিআরপি তালিকার ওপর। প্রথম কয়েকমাসে দর্শকদের মন জয় করতে না পারলেই ধারাবাহিকগুলোর বিদায়ের পর দেখায় চ্যানেল। আর তার জায়গা নিতে পর্দায় আছে নতুন ধারাবাহিক।
জলসার পর্দা থেকে বিদায় নিল জনপ্রিয় মেগা
চলতি সময়েও একের পর এক বেশ কয়েকটি ধারাবাহিক বিদায় নিয়েছে পর্দা থেকে। গত মাসেই স্টার জলসার পর্দা থেকে বিদায় নিয়েছে একটি সিরিয়াল। বিদায় নিয়েছে সকলের প্রিয় ধারাবাহিক জল থই থই ভালোবাসা। ভালো টিআরপি এমনকি স্লট লিড থাকার শর্তেও স্লটে সমস্যার কারণে এবং চ্যানেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আর্থিক সমস্যার কারণে ধারাবাহিকটিকে শেষ করতে বাধ্য হয় স্টার জলসা। আর বদলেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে শুভ বিবাহ।
তবে শুধু স্টার জলসাতেই নয়, কালার্স বাংলা থেকেও বিদায় নিয়েছে একটি জনপ্রিয় ধারাবাহিক। প্রথমে জনপ্রিয়তা থাকলেও পরে টিআরপি কমে যাওয়ায় ধারাবাহিকে বাইরের পথ দেখায় চ্যানেল। এই একই ঘটনা ঘটেছে জি বাংলাতেও। গত মাসে জি বাংলায় শুরু হয়েছে দুইটি জনপ্রিয় ধারাবাহিক আর চলতি মাসে জি বাংলার পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক। শুরু হয়েছে অর্গানিক স্টুডিওর পুবের ময়না, টেন্ট সিনেমার ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ। তাছাড়াও চলতি সপ্তাহেই পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক মালাবদল।
জি বাংলার পর্দা থেকে বিদায় নিল চার চারটি জনপ্রিয় ধারাবাহিক
তবে সেই জায়গায় জি বাংলা ইতি টেনেছে চার চারটি ধারাবাহিকের কাহিনীতে। বিদায় নিয়েছে অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক কার কাছে কই মনের কথা, এন আইডিয়াসের আলোর কোলে, অর্গানিক স্টুডিওর অষ্টমী এবং সর্বোপরি ব্লুজ প্রোডাকশন হাউজের যোগমায়া। স্লট দখল করতে ব্যর্থ হওয়ার কারণেই মূলত একের পর এক ধারাবাহিকগুলোকে শেষ করে দিয়েছে জি বাংলা।
আরও পড়ুন: ক্ষু*ব্ধ গোটা নবাবগঞ্জ! এই ভরা বৃষ্টিতে রুদ্রর গদিতে আগুন লাগালো ফুলকি!
মাত্র তিন মাসেই শেষ হল জনপ্রিয় ধারাবাহিক
তবে এবার ফের শোনা যাচ্ছে দুঃসংবাদ। শেষ হচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক। মাত্র তিন মাসেই ধারাবাহিকের কাহিনীতে ইতি টানছে চ্যানেল। জানা গেছে খুব শীঘ্রই শেষবারের মতো শুটিং করে বিদায় নেবে আকাশ৮ চ্যানেলের সাহিত্য নির্ভর ধারাবাহিক যার যেথা ঘর। ৮ এপ্রিল আকাশ ৮ চ্যানেলে শুরু হয়েছিল যার যেথা ঘরের শুটিং আর ৮ জুলাই শেষ হল যার যেথা ঘর। অসাধারণ কাস্টিং এবং দুর্দান্ত কাহিনী হলেও শুরুর থেকেই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি যার যেথা ঘর। টিআরপিতেও করতে পারেনি ভালো ফল। আর সেই কারণেই এবার পর্দা থেকে বিদায় নিচ্ছে যার যেথা ঘর। যদিও সেই জায়গায় কোন ধারাবাহিক আসছে তা জানা যায়নি এখনও।






