স্টার জলসার (Star Jalsha) চলতি সময়ে সবচেয়ে পুরোনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। জনপ্রিয়তার নিরিখেও অনেকটাই এগিয়ে আছে ধারাবাহিকটি। শুরুর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ধারাবাহিকের অসাধারণ কাহিনী। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা। একসময় জি বাংলার সমস্ত ধারাবাহিকগুলোকে পরাস্ত করে টিআরপি তালিকায় পর পর শীর্ষস্থান দখল করেছিল অনুরাগের ছোঁয়া।
পর্দায় ডাক্তার সূর্য সেনগুপ্তর সঙ্গে দীপার অসাধারণ রসায়ন দেখে মন জুড়িয়ে যেত অনেকেরই। যদিও সেইসব এখন অতীত। আর পাঁচটি ধারাবাহিকের মতোই সময়ের ছাপ পড়েছে অনুরাগের ছোঁয়াতেও। ফলে বেশ অনেকটাই কমে গেছে ধারাবাহিকের টিআরপি। বর্তমানে টিআরপি তালিকায় স্লট দখল করে থাকলেও আগের মতো ধারাবাহিকের প্রতি সেই আকর্ষণ হারিয়েছে দর্শক।
বর্তমানে কি দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়ায়?
তবে চলতি সময়ে দেখা যাচ্ছে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে ফের সূর্যর জীবনে ফিরে এসেছে দীপা। একটি মানসিক হাসপাতালে সূর্যকে দেখতে পায় সে। তারপর সূর্যকে ফিরিয়ে নিয়ে আসে সেনগুপ্ত বাড়িতে। যদিও পুরোনো সমস্ত স্মৃতিই বর্তমানে হারিয়েছে সূর্য। সোনা রূপা, দীপা কেউকেই এখন চিনতে পারছে না সে। তবে ভালোবাসার মানুষের চেহারা মাথা থেকে মুছে গেলেও রয়ে গেলে সেই মিষ্টি অনুভূতি আর সেই কারণেই দীপাকে ছাড়াও আজও অন্য কাউকে কাছে আসতে দেয়না সূর্য।
যদিও ভিক্টরের কাছ থেকে সূর্যের সম্পর্কে জানতে পেরে সেনগুপ্ত বাড়িতে চলে এসেছে ইরা। আর এসেই শুরু করেছে নিজের কূটনীগিরি। নিজের স্বার্থচরিতারর্থ করার জন্য অসুস্থতার নাটক শুরু করেছে সে। দীপাকে বের করে দিয়েছে সেনগুপ্ত বাড়ি থেকে। এমনকি অর্ণবের সাহায্যে সোনা আর রুপাকে কিডন্যাপ করারও চেষ্টা চালায় ইরা। একদিকে সন্তান আর আরেকদিকে অসুস্থ স্বামী নিয়ে প্রায় নাজেহাল অবস্থা হয়ে যায় দীপার।
আরও পড়ুন: নতুন মেগাকে জায়গা দিতে শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক!
কি দেখা গেছে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে?
বর্তমানে ধারাবাহিকে দেখা গেছে সূর্যকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে নিয়ে আসে ইরা। তারপর চেকপোস্টের সামনে আসতেই গুন্ডাদের হাত থেকে পালিয় সোনা রুপাকে খুঁজতে বেরিয়ে যায় সে। এদিকে চম্পা মাসির তার বাড়িতে বন্দী করে রেখেছে দীপা, সোনা রূপা সহ অনেকজন মেয়েদের। হঠাৎই সবাইকে খুঁজতে খুজতে চম্পামাসির ডেরায় উপস্থিত হয় সূর্য। গুন্ডাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সে। এমনকি শোনা যায় গুলির আওয়াজ। তবে এই গুন্ডাদের সঙ্গে লড়তে গিয়েই স্মৃতি ফিরে আসবে সূর্যের? আপনাদের কী মনে হয়?





