টিআরপি বাড়াতে বা টপার স্থান ধরে রাখতে গল্পের একঘেয়েমি বাড়িয়ে দিচ্ছে নির্মাতারা! আর ভালো লাগছে না এই এক গল্প! সূর্য দীপার ভুল বোঝাবুঝি থেকে সন্তানদের পরিচয়, এই এক ট্র্যাক নিয়ে বিরক্ত দর্শক

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নাম হলো ‘অনুরাগের ছোঁয়া’। যেটি স্টার জলসাকে নতুন বছর পড়ার পর থেকেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রাখতে সাহায্য করেছে। তেলেগু ধারাবাহিকের রিমেক ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু বর্তমানে নায়ক নায়িকার থেকেও বেশি জনপ্রিয়তা নিয়ে আসছে তাদের দুই যমজ সন্তান অর্থাৎ সোনা এবং রুপা। গল্পে তাদের চরিত্রটিকে আনার পর থেকেই আস্তে আস্তে দর্শকমহলে অত্যন্ত প্রশংসিত হতে শুরু করে এই ধারাবাহিক। কিন্তু গল্প এবার একঘেয়েমিতে পরিণত হচ্ছে এমনটাই মনে করছে অনেকে।

প্রসঙ্গত বহুদিন হলো ধারাবাহিকের মুখ্য চরিত্র সূর্য এবং দীপার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে রয়েছে আর সেটাও আবার সূর্যের বন্ধুর মিশকার জন্য। কিন্তু বর্তমানে মিশকার থেকেও বেশি দর্শক ধারাবাহিকের নায়ক সূর্যের চরিত্রটিকে নিয়ে বিরক্তি প্রকাশ করছে। তার কারণ গল্পে প্রত্যেকে দীপাকে বুঝতে পারলেও সূর্য তার নিজের স্ত্রীকেই বিশ্বাস করছে না। এমনকি তার চোখের সামনে সব কিছু সত্যি এসে গেলেও সে কোন কিছুই মানতে চাইছে না। আর এমনটাই ঘটে চলেছে বহুবার যেটা দর্শকের জন্য রীতিমতো বিরক্তিকর।

এতদিন ধরে দর্শকরা চাইছিল সূর্য দীপার মিল হোক কিন্তু সেটা তো হলোই না বরং দুই মেয়ের পরিচয় নিয়ে আবার একবার ভুল বোঝাবুঝির শিকার হতে শুরু করল গল্পের নায়ক নায়িকা। সম্প্রতি আস্তে আস্তে দুই মেয়ের পরিচয় তো সকলের সামনে আসছে কিন্তু আসলে সূর্য এবং দীপার সামনে পুরোটা আসছে না যা দেখে আর পছন্দ করছে না দর্শক। দর্শকের কথায় পুরোটাই টি আর পির খেল। টিআরপি বজায় রাখার জন্যই হয়তো কোথাও গিয়ে বারে বারে সোনা এবং রুপার পরিচয় প্রকাশ করতে গিয়েও করছে না ধারাবাহিক নির্মাতারা।

কিন্তু এইভাবে কতদিন আর দর্শকরা নিজেদের উৎসাহ বজায় রাখবে এই ধারাবাহিকের জন্য এই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ বহুদিন হয়ে গেল একই প্লট বা একই ট্র্যাক নিয়ে চলছে অনুরাগের ছোঁয়ার গল্প। মিশকা এত কিছু করছে তার অনেক বদমাইশি সামনে আসার পরেও সূর্য তাকে দু একটা খারাপ কথা বলে ছেড়ে দিচ্ছে। কিন্তু দীপা যে কিছুই করেনি সে বারবার বলা সত্বেও সূর্য তাকে কিছুতেই মেনে নিতে পারছে না। এছাড়া বারবার তার সামনে অল্প বিস্তর সত্যিটা আসলেও সেই সত্যিকে ঘুরিয়ে দিচ্ছে নতুন মোড় নেওয়ার জন্য যেটা নিয়ে বেজায় চটেছে দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

কিছুদিন আগে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছিল যেখানে দেখা গিয়েছিল দীপা হাসপাতাল থেকে জানতে পারছে যে সে যমজ সন্তানের মা হয়েছিল। আর এই দেখেই দর্শক মনে করেছিল হয়তো এবার আসল সত্যিটা প্রকাশ পাবে। কিন্তু না, কোথায় কি? আবার একটি নতুন প্রোমো সামনে এল যেখানে দেখা যাচ্ছে দীপা এসে লাবণ্য সেনগুপ্তকে জিজ্ঞাসা করছে সোনা কি তার মেয়ে? কিন্তু সেই কথাও পূরণ হওয়ার আগে সেখানে পৌঁছে গেল সূর্য যা দেখে বোঝাই যাচ্ছে যে আরও একবার সূর্য এবং দীপা কারোর সামনে সোনার আসল পরিচয় পরিষ্কার হলো না। তাই দর্শকরা বলছে নির্মাতারা টিআরপি টানার জন্য যে সাসপেন্স বজায় রেখে চলেছে গল্পে, সেটা আর তারা পছন্দ করছে না। তাই হয়তো এই কারণেই এই ধারাবাহিকটি নিজের টপার স্থান হারাতে পারে অথবা টিআরপি তালিকায় তার পয়েন্ট অনেকটাই কমতে পারে।