চলতি সময়ে বাংলার তরুণীদের ক্রাশ হয়ে উঠেছেন তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকের অভিনেতা অর্কপ্রভ রায় (Arkoprovo Roy)। পর্দায় দিনে দিনে জমে উঠেছে দুর্জয়-রানীর প্রেম। বলাই বাহুল্য বাংলার টেলি দুনিয়ায় বলিউডের অনুভূতি এনেছেন তারা। ক্যামেরার সামনে হোক বা সামাজিক মাধ্যমের রীলে রানী দুর্জয়কে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তোমাদের রানীর অনুরাগীরা।
বাস্তব জীবনেও তোমাদের রানীর এই নায়ক নায়িকাকে একসঙ্গে দেখার সাধ ছিল দর্শকদের। সামাজিক মাধ্যমে এহেন কথা বারবার লিখেছেন দর্শকরা। অন ক্যামেরার মাখোমাখো প্রেমে দেখে অনেকেই ধারণা করেছিলেন বাস্তবেও বুঝি প্রেম করছেন এই জুটি। যদিও অভিকার সঙ্গে প্রেমের জল্পনা আগেই নাকচ করেছেন দুর্জয়। অভিনেতা স্পষ্ট জানিয়েছিলেন অভিকার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বের এবং খুব ভালো সহকর্মীর ব্যস এইটুকু। তাদের মধ্যে আর কোনরকম কোন সম্পর্ক নেই।
তবে দুর্জয় রানীর প্রেমের মাঝেই বর্তমানে অর্কপ্রভর প্রেমচর্চা নিয়ে শোরগোল পড়েছে টলিপাড়ায়। টলিউডের সুন্দরী অভিনেত্রীকে নাকি মন দিয়েছেন অর্কপ্রভ। যদিও এই প্রথমবার নয়, এর আগেও এই নায়িকার সঙ্গেই অর্কপ্রভর প্রেম চর্চা নিয়ে সরগরম হয়ে উঠেছিল নেট দুনিয়ায়। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটেছে মনের মানুষকে সকলের সামনেই মনের কথা জানিয়ে দিলেন অর্কপ্রভ। জানেন কে এই বঙ্গ তনয়া যার প্রেমে পাগল হয়েছেন অভিনেতা?
শ্রীতমার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন
তিনি আর কেউ নয়, টলিপাড়ার নতুন অভিনেত্রী শ্রীতমা। চলতি বছরের শুরুতেই শ্রীতমার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কাটিয়েছেন অভিনেতা। আর সেই মিষ্টি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই শুরু হয়ে যায় জল্পনা। পোস্টের কমেন্টে বক্স ভরে গিয়েছিল ইঙ্গিতপূর্ণ মন্তব্যে। ভক্তদের ধারণা শ্রীতমার সেই ভাগ্যবতী যাকে মন দিয়েছেন অভিনেতা অর্কপ্রভ। যদিও সেইসময় এই বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অভিনেতা। জানিয়েছিলেন তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক।
আরও পড়ুন: অনুরাগের ছোঁয়ায় মহা ধামাকা! বদলে গেলো মিশকা! দীপার সাথে হাত মিলিয়ে সূর্যকে বাঁচাবে সে!
প্রেমিকা ভালোবাসার কথা জানালেন অর্কপ্রভ রায়
তবে এবার ভালোবাসার কথা স্বীকার করলেন অভিনেতা নিজের। তবে শুধু স্বীকার করলেন এমনটাই নয়, অভিনেত্রীর উদ্দেশ্যে তিনি লিখে দিলেন ভালোবাসার বার্তা। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী শ্রীতমার সিনেমা দোআঁশ। সেখানে মুখ্য ভূমিকা করেছেন শ্রীতমা। ছবির রিভিউ করিয়ে গিয়ে অভিনেত্রী পাশে দেখা গেল সকলের প্রিয় দুর্জয়কে। আর সেখানেই শ্রীতমাকে আই লাভ ইউ বললেন অর্কপ্রভ। পোস্টটির কমেন্ট বক্সে উপচে পড়েছে ভক্তদের মন্তব্য। কেউ কেউ লিখেছেন ‘তোমরা কি প্রেম করছ’ আবার আরেকজনের বক্তব্য ‘তোমার পাশে অভিকা থাকলে ভালো হত’ যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা।






