শুরুতেই ভেঙে গেলো সংসার! রাইকে ছেড়ে চলে গেল অনির্বাণ! কোন দিকে মোড় নেবে রাইয়ের জীবন?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকের কাহিনী দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকদের। তবে যতদিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা। একসঙ্গে বারবার চর্চায় উঠে এসেছে ধারাবাহিকের চরিত্রগুলো। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাইয়ের জীবনে উঁকি দিয়েছে আশার আলো। হাতছানি দিয়েছে ভালোবাসা। অফিসে গিয়ে নিজের বসকেই মন দিয়ে বসে রাই। অপরদিকে রাইয়ের ব্যবহার, কথাবার্তায় মন ছুঁয়ে যায় অনির্বাণের।

শৌর্য্যর সঙ্গে সুন্দর ভালোবাসার সম্পর্ক থাকেলও ভাগ্যের খেলায় আলাদা হয়ে যায় শৌর্য্য। আর রাই। পরিস্থিতির চাপে পড়ে নীলুর সঙ্গে শৌর্য্যর বিয়ে দিতে বাধ্য হয় রাই। এদিকে প্রথমবার বিয়ে করে ঠকে গিয়েছিল অনির্বাণ। তারপরই তার জীবনে আসে রাই। ভালোবেসে ফেলে রাইকে। শত ঝড়ঝাপটা পেরিয়ে রাইয়ের সঙ্গে সংসার শুরু করার স্বপ্ন দেখে অনির্বাণ। যদিও রাই আর অনির্বাণের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ায় নীলু। দিদি সুখে সংসার করবে এটা কিছুতেই মেনে নিতে পারেনি সে।

আগেও দেখা গেছে রাই আর শৌর্য্যর মাঝে দূরত্ব তৈরি করার জন্য শৌর্য্যকে অনবরত মিথ্যে বলেছে নীলু। অপমান করেছে রাইকে। কিছু না করেও শুধুমাত্র নীলুর সন্দেহের কারণে চরম অপমানিত হয়ে শৌর্য্যর বাড়ি থেকে বেরিয়ে আসে রাই। এবার সেই একই কান্ড ঘটাচ্ছে নীলু। প্রথমে অনির্বাণকে ফোন করে রাই আর শৌর্য্যর সম্পর্ক নিয়ে নানান কুৎসিত মন্তব্য করে সে। তাতেও যখন নীলু দেখল চিঁড়ে ভেজেনি। তখনই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার নাটক করল নীলু।

কী দেখা গেছে মিঠিঝোরার আজকের পর্বে?

তবে তাতেও হয়নি লাভ। নীলুকে হাসপাতালে ভর্তি করে বিয়ে করে নেয় রাই অনির্বাণ। ব্যস রাগে দিশাহারা হয়ে যায় নীলু। তাই এবার নীলু দেয় মোক্ষম চাল। রাইয়ের বৌভাতে একজন ছেলেকে দিয়ে একটি বক্স অনির্বাণের হাতে দিয়ে দেয় সে। ছেলেটি জানায় সে রাইয়ের বন্ধু হয়। বক্সটি পেয়ে বেশ উৎসাহী হয়ে পড়ে অনির্বাণ। বক্সের ভিতর কি আছে জানার জন্য কৌতুহলী হয়ে পড়ে সে। তাই বৌভাতের অনুষ্ঠান মিটতেই ফুলসজ্জার ঘরে গিয়ে গিফ্ট বক্সটা খুলে দেয় অনির্বাণ।

আরও পড়ুন: ‘গৌরী এলো’ থেকে কুড়িয়েছেন অনেক নিন্দা, তবে একলা মা মধুবনীর লড়াইয়ে কামাল করছে মোহনা!

কি দেখা যাবে মিঠিঝোরা আগামী পর্বে?

ব্যস সবশেষ। বক্সের ভিতর রাই শৌর্য্যর একান্ত মুহূর্তের ছবি দেখেই রেগে যায় অনির্বাণ। ছবিগুলো দেখে চমকে যায় রাইও। সে বারবার অনির্বাণকে বোঝানোর চেষ্টা করে সে কিছুই করেনি। এই ছবির ব্যাপারে কি কিছুই জানেনা তবে কে শোনে কার কথা। রাগের মাথায় তো জ্ঞানশূন্য হয়ে পড়েছে অনির্বাণ। অনির্বাণকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রাই। কিন্তু রাইকে একপ্রকার ধাক্কা মেরেই চলে যায় অনির্বাণ। তবে কী ভেঙে যাবে রাই অনির্বাণের সংসার? জানতে হলে দেখতে থাকুন মিঠিঝোরা।