প্রথমে পল্লবী, তারপর বিদিশা আর এখনও মঞ্জুষা -পরপর তিনজন তরুণীর মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে। এদের তিনজনেরই বয়স একুশ থেকে খুব বড়জোর পঁচিশের কাছাকাছি। তবে এত কম বয়সেই জীবনের লড়াইয়ের কাছে হার মেনে নিয়েছেন এই তিনজন অভিনেত্রী মডেল। এত কম বয়সে নিজেদের জীবন শেষ করে দিয়েছেন তারা।
লাইফ পার্টনার থেকে মানসিক অবসাদে জর্জরিত আজকের জেনারেশনের ছেলেমেয়েরা। প্রত্যেকের মুখে এখন ডিপ্রেশন সবটি বেশ কমন। তবে এই ডিপ্রেশনের জীবন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ না নিয়ে আত্মহত্যার পথটাই বেছে নেন সকলে। তবে এবার অভিনেত্রী মডেলদের আকস্মিক মৃত্যু নিয়ে মুখ খুললেন ‘দিদি নং’-এর সঞ্চালিকা এবং লোকসভার সদস্যা অভিনেত্রী রচনা ব্যানার্জি। জানিয়েছেন নিজের ছেলের কথাও।
বাংলা বিনোদন জগতের অতি জনপ্রিয় মুখ রচনা বন্দোপাধ্যায়। ছোট থেকে বড় সকলের তাকে চেনেন তার দুর্দান্ত অভিনয়ের জন্য। যদিও সিনেমার পর্দা থেকে অনেকদিন আগেই সরে গিয়েছেন রচনা ব্যানার্জি। বর্তমানে জি বাংলার দিদি নম্বর ১এর সঞ্চালিকা রচনা। সঙ্গে সম্প্রতি তিনি পা রেখেছেন রাজনীতির ময়দানে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লোকসভা ভোটে জয়ী হয়েছেন তিনি। বর্তমানে তিনি লোকসভার একজন সদস্যা।
তরুণ মডেল অভিনেত্রীদের আত্মহ’ত্যার প্রসঙ্গে কি বলেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি
সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে রচনা ব্যানার্জি জানিয়েছেন “যারা নিজেরাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের জন্য নয় বরং কষ্ট হয় তাঁদের বাবা-মায়ের জন্য। আজকের জেনারেশন ছেলেমেয়েরা যা চায়, তা খুব সহজেই পেয়ে যায় তাই তারা জীবনের মূল্য দিতে শেখেনি। এই প্রজন্মের ছেলেমেয়েরা বাবা-মায়ের কথা শোনা না। তাঁদের কাছে বাবা-মা শত্রু আর বন্ধুরাই আসল।”
আরও পড়ুন: অনির্বাণের জীবনে ঘনিয়ে এলো অন্ধকার! ভয়ঙ্কর দুর্ঘটনায় শেষ হয়ে গলো সব! কি হবে রাইয়ের?
নিজের ছেলের প্রসঙ্গে কি বলেছেন রচনা ব্যানার্জি
অভিনেত্রীর কথায়, “আজকের জেনারেশনের ছেলেমেয়েরা এটাই বোঝে না যে টাকা, পার্টি, হুল্লোড় যতদিন থাকবে ততদিনই বন্ধুরা আছে।” এরপরই নিজের ছেলের প্রসঙ্গ টেনে এনে অভিনেত্রী বলেছেন “আমার ছেলেকেও যতই বোঝাই সে ভাবে মা ভুল”। তাই তরুণ প্রসঙ্গের যারা স্বেচ্ছায় চলে যাচ্ছেন তাদের মৃ’ত্যুর জন্য বাবা মাকে দোষ দিতে রাজি নন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়।





