দেব জিতকে পিছনে ফেলে সবাইকে তাক লাগিয়ে দিলেন অভিনেতা! তার প্রতি মুগ্ধ গোটা বিশ্ব!

বর্তমানে বাংলা বিনোদন জগতের অন্যতম অভিনেতা তিনি। টালিগঞ্জের গণ্ডি পেরিয়ে তেলেগু, তামিল এবং হিন্দি ছবিতেও নিজের ছাপ ফেলেছেন তিনি। ভারতীয় সিনেমায় তিনি বিস্তার করছেন প্রতিপত্তি। আক্ষরিক অর্থে বলতে গেলে এখন তিনি জাতীয় স্তরের একজন অভিনেতা। অভিনয় করেছেন একের পর এক সিনেমা এবং ওয়েব সিরিজে। কিন্তু বাংলা ছবিতেও সমানতালে কাজ করে চলেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)।

কোন কোন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন যীশু সেনগুপ্ত?

রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাউত, ইলিনা ডি’ক্রুজ, রশ্মিকা মন্দনা, সুস্মিতা সেন, বিদ্যা বালান, ভূমি পেডনেকার সহ একে একে বলিউডের প্রথমসারির সব নায়িকার নায়কই হয়েছেন যীশু সেনগুপ্ত। তবে শুধু নায়ক হিসেবেই নয়, খলনায়ক হিসেবেও দর্শকদের মনে প্রভাব ফেলেছেন যীশু। এবার অভিনেতার মুকুটে জুড়লো নয়া পালক।

Allu Arjun, Burj Khalifa, Entertainment, Jisshu sengupta, Salman Khan, Sonu sud, Tollywood, আল্লু অর্জুন, টলিউড, বিনোদন, বুর্জ খলিফা, যীশু সেনগুপ্ত, সালমান খান, সোনু সুদ

দুবাইয়ের বুর্জ খালিফায় ভেসে উঠল যিশু সেনগুপ্তর মুখ। এই প্রথম কোনও বাঙালি অভিনেতাকে দেখা গেল বুর্জ খালিফার গায়ে। এত বছর ধরে দুবাইয়ে এই দৈত্যাকার বিল্ডিংয়ে ভেসে ওঠার একচেটিয়া দৌড়াত্ম্য ছিল শুধুমাত্র বলিউডের কিং শাহরুখ খানের। বলিউডের বাদশা শাহরুখ খানের সিনেমা মুক্তি পাচ্ছে মানেই সেই সিনেমার ট্রেলার-টিজারের ফুটে উঠত বুর্জ খলিফায়। যা দেখে শাহরুখের ম্যাজিকে ডুব দিতেন দুবাইবাসীরা।

Allu Arjun, Burj Khalifa, Entertainment, Jisshu sengupta, Salman Khan, Sonu sud, Tollywood, আল্লু অর্জুন, টলিউড, বিনোদন, বুর্জ খলিফা, যীশু সেনগুপ্ত, সালমান খান, সোনু সুদ

বুর্জ খলিফায় ভেসে উঠল যীশু সেনগুপ্তর মুখ, গর্বিত বঙ্গবাসী

তবে এবার ঘটল পরিবর্তন। এবার বুর্জ খলিফায় ভেসে উঠল বাংলার গর্ব যীশু সেনগুপ্তর মুখ। আর তার সঙ্গে দেখা গেল সলমন খান, সোনু সুদ, সোহেল খান এবং আল্লু অর্জুনদেরও। এই গোটা বিষয়টার সাক্ষী থেকেছেন যীশু নিজেই। পাশেই দাঁড়িয়ে সোনু সুদ আর আল্লু তখন উৎসাহ জোগাচ্ছেন। এদিন বুর্জ খালিফায় সিসিএল অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লিগের দশম মরশুমের ঝলক উন্মোচিত হল বুর্জ খলিফয়। সেখানেই বেঙ্গল টাইগার টিমের অধিনায়ক হিসেবে পৌঁছে গিয়েছিলেন যিশু সেনগুপ্ত। আর সেই ঝলকই নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন তিনি। যা দেখে তার অনুরাগীদের উত্তেজনা পৌঁছে যায় তুঙ্গে।

Allu Arjun, Burj Khalifa, Entertainment, Jisshu sengupta, Salman Khan, Sonu sud, Tollywood, আল্লু অর্জুন, টলিউড, বিনোদন, বুর্জ খলিফা, যীশু সেনগুপ্ত, সালমান খান, সোনু সুদ

আরও পড়ুন: ফুল নয়, তেজের জীবনের কাঁটা হয়ে দাঁড়াল সুধা! বিয়ের পরই বদলে গেল তেজ-সুধার জীবন!

বাংলার নাম যীশু সেনগুপ্ত তুলে ধরেছেন বিশ্বের দরবারে। তারকা থেকে সাধারণ মানুষ, পোস্টটি দেখার পরই উচ্ছসিত হয়ে পড়েন সকলে। অভিনেতাকে অভিনন্দনও জানিয়েছেন অনেকেই। প্রসঙ্গত উল্লেখ্য, করোনার জেরে বছর খানেক বিরতির পর গতবছর থেকে শুরু হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। যেখানে দেশের বিভিন্ন বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গে অংশ নিয়েছিলেন বাংলার তারকারাও। আর বাংলার সেই টিমেরই মুখ যিশু সেনগুপ্ত। তবে খেলার পর্ব মিটতেই ফের অভিনয়ে ফিরেছেন যীশু। খুব শীঘ্রই পর্দায় আসছে তার নতুন তামিল সিনেমা কেডি তাছাড়াও আসছে যীশু সেনগুপ্ত এবং দেব অভিনীত সিনেমা খাদান।