আহিরের খেল খতম! সুস্থ হয়েই আহিরের মুখোশ খুলে দিলো বুবাই!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্ণার চরিত্রে অভিনেত্রী পল্লবী শর্মার (Pallavi Sharma) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। তাছাড়াও ঈশার কুটনীতি, মৌমিতা, অয়ন, সুইটির কান্ডকারখানা আর এদের সামলাতে পর্ণার তার কাটা বুদ্ধি সবটাই পর্দায় ভীষণ উপভোগ করেন দর্শকরা। তবে বর্তমানে অয়ন-মৌমিতার ছেলে বুবাইকে নিয়ে জমে উঠেছে ধারাবাহিকের গল্প।

ক্রিকেটার আকাশ ভৌমিকের ছেলে আহিরের গাড়ির ধাক্কায় আহত হয় বুবাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিতের। তারপর অভিজিতের মৃত্যু সংবাদ শুনে কোমায় চলে যায় বুবাই। যদিও হাল ছাড়েনি পর্ণারা। এফআইআর কপির কার্বন কপি দিয়ে আহিরের দোষ প্রমাণ করে দেয় সে। বাধ্য হয়েই আহির ভৌমিককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ছেলেকে বাঁচাতে দিনকে রাত আর রাতকে দিন করতে সময় নেননি আকাশ।

Bengali serial, Neem Phooler Madhu, Neem Phooler Madhu Today Episode, Neem Phooler Madhu Today Episode 22 July, Pallavi Sharma, Rubel Das, Zee Bangla, জি বাংলা, নিম ফুলের মধু, নিম ফুলের মধু আজকের পর্ব, নিম ফুলের মধু আজকের পর্ব ২২ জুলাই, পল্লবী শর্মা, বাংলা ধারাবাহিক, রুবেল দাস

নিম ফুলের মধু আজকের পর্ব ২২ জুলাই (Neem Phooler Madhu Today Episode 22 July)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে টাকা দিয়ে সাক্ষী কিনে নিয়েছে আকাশ দেব ভৌমিক। একজন গরীব লোককে টাকা দিয়ে দোষী সাব্যস্ত করছেন তিনি। হাল ছাড়ার পাত্রী নন আলোকপর্ণা দত্ত। আকাশ দেবের সব চালাকি ধরে ফেলে সে। তারপরই ধানসিঁড়ি ওরফে ধানুর সাহায্যে উচ্চ আদালতে আবেদন করে পর্ণা। তারপরই ঘটনাস্থলে গিয়ে লাইভ করতে শুরু করে সে। পর্ণার সঙ্গে যোগ দেন সাধারণ জনতা। তারাও জানান তারা বুবাই দত্ত এবং অভিজিতের পাশে আছে।

এদিকে দেখা যায় অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে অভিজিতকে দেখতে পায় বুবাই। অভিজিৎ বুবাইকে বলে তাকে উঠতেই হবে। তাকে এই লড়াইটা করতেই হবে। সে হেরে গেছে ঠিক কথা কিন্তু বুবাইকে দোষীদের শাস্তি দিতে হবে। তখনই মৌমিতা লক্ষ্য করে বুবাইয়ের হাত নড়ছে। সঙ্গে সঙ্গে সে ডেকে নিয়ে আসে ডাক্তারকে। ডাক্তার বুবাইকে জানান বুবাই একেবারেই সুস্থ হয়ে গেছে। কথাটা শুনেই ভীষণ খুশি হয় সবাই। সৃজনকে ফোন করে এই সুখবরটা দেয় চয়ন।

আরও পড়ুন: “দাদা তুমি সব দেখে নিয়েছো!” অভিকার উরুর সাইজ নিয়ে বি’স্ফোরক মন্তব্য করায় নায়ককে বিঁধলো দর্শকরা!

পর্ণাকে সমস্ত সত্যিটা বলে দিল বুবাই

চয়নের থেকে খবর পেয়েই সঙ্গে সঙ্গে পর্ণাকে নিয়ে হাসপাতালে চলে আসে সৃজন। এদিকে লাইভ নিউজে বুবাইয়ের সুস্থ হওয়ার সংবাদটি শুনেই চমকে যায় ঈশা। সে বুঝতে পারে তার সমস্ত পরিকল্পনা এবার মাঠে মারা যাবে। সঙ্গে সঙ্গে ঈশা ফোন করে অয়নকে। কিন্তু ঈশার ফোন দেখেও ধরেনি অয়ন। তারপরই দেখা যায় হাসপাতালে চলে এসেছে পর্ণা আর সৃজন। পর্ণাকে দেখে সেদিনকার সমস্ত ঘটনা জানিয়ে দেয় বুবাই। পর্ণাও বুবাইকে বলে সে দোষীদের শাস্তি দেবে। তাহলে কি এবার শাস্তি পাবে আহির? সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।