সাংস্কৃতিক মঞ্চ ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের’ উদ্বোধনে উজ্জ্বল আভায় প্রতিভাত হলেন মুকেশ ও নীতা আম্বানি। মুকেশ আম্বানি পরেছিলেন কালো স্যুট। তাঁর সহধর্মিণী নীতা আম্বানির পরনে ছিল জমকালো নীল শাড়ি। ৩১ মার্চ, শুক্রবার ধুমধাম করে উদ্বোধন করা হল ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর। মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আম্বানি পরিবারের পাশাপাশি বলিউডের বিভিন্ন তারকারাও ৷ ৩ এপ্রিল থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে এই কালচারাল সেন্টার ৷ কবে, কী প্রদর্শনী হবে, তার তালিকাও এদিন প্রকাশ করা হয়েছে ৷ এই সাংস্কৃতিক কেন্দ্রের উদ্দেশ্য হল ভারতীয় শিল্পকলার সংরক্ষণ ও প্রচার করা।
এক বিবৃতিতে নীতা আম্বানি জানিয়েছেন ‘‘ এই সাংস্কৃতিক কেন্দ্রের ভূমিকা আমাদের জীবনে পবিত্র যাত্রার মতো। চলচ্চিত্র, সঙ্গীত, নৃত্য, নাটক, সাহিত্য, লোকজীবন, বিজ্ঞানচর্চা এবং আধ্যাত্মিকতায় আমাদের শিল্পসত্তা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করার লক্ষ্যে আমরা একটা মঞ্চ তৈরির জন্য আগ্রহী ছিলাম। এমন একটা জায়গা যেখানে আমরা দেশের শ্রেষ্ঠত্ব বিশ্বের সামনে তুলে ধরতে পারি। এবং একইসঙ্গে বিশ্বের সেরাটুকু ভারতে আনতে পারি।’’
শুক্রবার ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’র উদ্বোধন করেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এ অনুষ্ঠানে আম্বানিদের আমন্ত্রণে এক ছাদের নীচে উপস্থিত হয়েছিলো গোটা বলিউড! জমকালো এ অনুষ্ঠানে, এসেছিলেন বলিউডের বড় বড় সব তারকারা। শাহরুখ খানের দেখা না মিললেও তার অভাব পূরণ করেছিলেন সালমান খান। গৌরী খান ও সুহানা-আরিয়ানদের সঙ্গে একফ্রেমে পোজ দিয়েছিলেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এই বিশেষ ধরনের সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করা হলো রিলায়েন্স গ্রুপের পক্ষ থেকে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারের এই অনুষ্ঠানে এদিন সালমান, গৌরী-সুহানারাই নয় উপস্থিত ছিলেন বলিউডের সব বড় বড় তারকারা। দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক থেকে সাইফ-কারিনা, জুটিতে পৌঁছেছিলেন তারকা দম্পতিরা। ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ শিল্পকলার ক্ষেত্র বড়সড় প্রভাব বিস্তার করবে বলেই আশা সবার। গত বছরই ইশা আম্বানি ঘোষণা করেছিলেন মা নীতা আম্বানিকে উৎসর্গ করে দেশের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল স্পেস তৈরির কথা। জমকালো এই অনুষ্ঠানে এদিন দেখা মিলেছিলো আমির খানের, হবু বরকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন আমির কন্যা ইরা খানও। সালমানের প্রাক্তন ঐশ্বর্য রাই বচ্চনও মেয়ে আরাধ্যাকে নিয়ে উপস্থিত ছিলেন আম্বানি পরিবারের এই বিশেষ অনুষ্ঠানে। রণবীরের দেখা না মিললেও বাবা-মাকে সঙ্গে নিয়ে এদিন জিও ওয়ার্ল্ড সেন্টারে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। তবে পুরো অনুষ্ঠানে, ‘পাঠান’ পরিবারের সঙ্গে ‘টাইগার’কে একফ্রেমে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। তাদের কথায়, ‘এদিনেরই শুধু নয়, এই বছরের অন্যতম সেরা ছবি এটা’। প্রিয় বন্ধু তথা সহকর্মীর পরিবারের পাশে হাসিমুখে ঝলমল করলেন সল্লু মিয়া। এদিন ন্যুড রঙা শাড়িতে পাওয়া গেল গৌরী খানকে, কাঁধ খোলা লাল গাউনে তাক লাগালেন সুহানা। মেরুন জ্যাকেট, কালো প্যান্টে হ্যান্ডসাম লুকে পাওয়া গেল আরিয়ান খানকে। শাহরুখের পরিবার ছবির জন্য পোজ দেওয়ার ফাঁকেই ভেনুতে হাজির হন সালমান। তা দেখা মাত্রই গৌরী সালমানকে ডেকে নেন ফটোশ্যুটের জন্য। এদিন আরিয়ান সালমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেছিলেন।

এই মঞ্চে নিখরচায় অবাধ যাতায়াত থাকবে শিশু, ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক এবং বিশেষ ক্ষমতাসম্পন্নদের। স্কুল, কলেজে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এই উদযাপন বজায় রাখা হবে। শিল্পকলার শিক্ষকদের জন্য পুরস্কার, গুরু শিষ্য পরম্পরা, শিল্প ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ শিল্পকলার ক্ষেত্রে বড়সড় প্রভাব বিস্তার করবে বলেই আশা করা হচ্ছে। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের লঞ্চের অনুষ্ঠানে এদিন ছিল বিশেষ ভাবে কিউরেট করা শিল্প এবং নৈপুণ্যের প্রদর্শনী। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও গার্ডেনে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, সলমন খান, গৌরী খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস, সিদ্ধার্থ মালহোত্র, কিয়ারা আডবাণী, ঐশ্বর্য রাই বচ্চন, বরুণ ধওয়ন, কৃতী শ্যানন, শ্রদ্ধা কপূর, আলিয়া ভাট-সহ বলিউডের অসংখ্য তারকা।

পরিবারের বিশেষ দিনে নজর কাড়লেন ইশা। তাঁর সাজে রইল আভিজাত্যের ছোঁয়া। আইভরি এবং সোনালি রঙের ট্রেডিশনাল গাউনে নজর কাড়লেন তিনি। তারই সঙ্গে খোলা চুল এবং মানানসই গয়না। অনুষ্ঠানে বাবার সঙ্গে লেন্সবন্দি হলেন ইশা। মুকেশ আম্বানির পরনে ছিল কালো রঙের বন্ধগলা। ইশার আইভরি স্কার্টের সঙ্গে ছিল পাল্লু-স্টাইল এমব্রয়ডারড ওড়না। সেই একই রঙের লম্বা ঝুলের একটি শ্রাগ পোশাকের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তোলে। তাঁর সোনালি রঙের ব্লক হিল জোড়াও ছিল দেখার মতো। সব মিলিয়ে অনুষ্ঠানে তাক লাগালেন ইশা।





