টিআরপিতে নতুন মোড়! এই সপ্তাহেও প্রথম স্থানে ফুলকি! পঞ্চম থেকে চতুর্থ স্থানে উঠে এলো জগদ্ধাত্রী

আবার চলে এলো আরো একটা বৃহস্পতিবার। টানটান উত্তেজনায় ভরে উঠেছে ভক্তদের মন। আজ বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। প্রত্যেক সপ্তাহে বেশিরভাগ সময়ই এই বৃহস্পতিবার করেই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ পেয়ে থাকে। দর্শকরা রীতিমত অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন এই দিনটার আসার অপেক্ষায়।

সময়ের সাথে সাথে বেশ কিছু বিষয় যেমন নিজের গুরুত্ব হারিয়েছে তেমনি কিছু কিছু জিনিস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর তালিকায় ধারাবাহিক গুলির ক্ষেত্রে যে জিনিসটিকে অগ্রগণ্য বলে মানা হয় সেটা হল টিআরপি। যে ধারাবাহিকের টিআরপি নেই সেই ধারাবাহিকের টেলিভিশনের পর্দায় কোন জায়গা নেই। তাই এই টিআরপির জন্য ধারাবাহিক গুলির মধ্যে চলতে থাকে প্রতিযোগিতা।

এইবার দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে প্রথম পাঁচে জায়গা করে নিলো কোন কোন ধারাবাহিক। প্রথম স্থানে অবস্থান করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০।

এই সপ্তাহে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। টিআরপিতে ৬.৪ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এই মেগা। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক কথা। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৫.৯ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী এবং কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে ৫.৬ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নাম্বার ৫.৪।

1st •• ফুলকি ৭.০
2nd •• নিম ফুলের মধু ৬.৪
3rd •• কথা ৫.৯
4th •• জগদ্ধাত্রী, কোন গোপনে ৫.৬
5th •• গীতা LLB ৫.৪