সময় যে কিভাবে বয়ে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে চলে এলো আরো একটি নতুন সপ্তাহ। নিয়ম করে প্রতি সপ্তাহেই এই নির্দিষ্ট একটি দিনে ধারাবাহিক (Bengali Serial) প্রেমি দর্শকদের (Audience) উত্তেজনা এবং আগ্রহ আরও দশ গুণ বাড়িয়ে দিতে চলে আসে টিআরপি তালিকা। মূলত সপ্তাহের বৃহস্পতিবার করে প্রকাশ পায় এই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা।
বাংলা বিনোদনের বিভিন্ন চ্যানেল গুলির মধ্যে সর্বদাই লেগে রয়েছে এক অলিখিত প্রতিযোগিতা। বিনোদন চ্যানেলগুলি দাবা খেলা হলে ধারাবাহিক গুলি হচ্ছে সেই খেলার ঘুঁটি। প্রত্যেক সপ্তাহেই ধারাবাহিক গুলি একে অপরকে মাত দিয়ে চলেছে।
বহুদিন ধরেই প্রথম স্থান থেকে সরে গিয়েছিল অনুরাগের ছোঁয়া। মাঝে অবশ্য তার জায়গা নিয়েছিল জগদ্ধাত্রী। তবে খুব বেশিদিন নিজের জায়গা থেকে সরে থাকতে হয়নি তাকে। এই সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছে অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৭। এরপরই নাম রয়েছে যে ধারাবাহিকের সেটি হল জগদ্ধাত্রী। এই সপ্তাহে টিআরপিতে ৮.২ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই ধারাবাহিক।
টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফুলকি ধারাবাহিকের নাম। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯। শুরু হওয়ার পর থেকেই এই ধারাবাহিকটি টিয়ারপি তালিকায় ১ থেকে ৫ এর মধ্যে নিজেকে ধরে রেখেছে এবং এই তৃতীয় স্থানটিকে একেবারে নিজের নামেই করে নিয়েছে।
৭.৮ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে নিম ফুলের মধু। প্রায় প্রত্যেক সপ্তাহেই এই ধারাবাহিক চতুর্থ স্থানে অবস্থান করে। এই সপ্তাহে সবাইকে একেবারে চমকে দিয়েছে সন্ধ্যা তারা ধারাবাহিকটি। পঞ্চম স্থানে উঠে এসেছে সন্ধ্যা তারা। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩। বহুদিন পর এই ধারাবাহিকটি ফের নিজের যোগ্যতায় প্রথম পাঁচে স্থান করে নিয়েছে। বর্তমানে এই ধারাবাহিক টির প্লট অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। ধারাবাহিকের এরকম উন্নতি দেখে ভীষণ খুশি ভক্তরা।
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৭
২য় •• জগদ্ধাত্রী ৮.২
৩য় •• ফুলকি ৭.৯
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৮
৫ম •• সন্ধ্যাতারা ৭.৩





