খাতা কেড়ে নিয়েছিলেন শিক্ষিকা! মাধ্যমিকে টুকলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন ঈপ্সিতা!

দিদি নম্বর ওয়ানে (Didi No.1) বসেছে চাঁদেরহাট! টেলিভিশনের (Television) জনপ্রিয় অভিনেত্রীরা খেলতে এসেছিলেন তাঁদের বান্ধবীদের সঙ্গে নিয়ে। জি বাংলার জনপ্রিয় গেম শো-এ এদিন ছিলেন, স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’র (Jol Thoi Thoi Bhalobasa) কোকো ওরফে ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)। তাঁর সঙ্গে এসেছিলেন অভিনেত্রীর স্কুল জীবনের এক বন্ধু। দিদি নম্বর ওয়ানের মঞ্চে তাঁরা ভাগ করে নেন তাঁদের ছোটবেলার নানা কথা।

ঈপ্সিতার বান্ধবী দেবাঞ্জনা মাঝি জানান, ক্লাস ফাইভে পড়ার সময় থেকে একে অপরের বন্ধু তাঁরা তবে তা গাঢ় হয় ক্লাস সিক্সে উঠে। কথায় কথায় জানান তাঁদের মাধ্যমিক দেওয়ার সময়কার গল্প বলেন ঈপ্সিতা।

দিদি নম্বর ওয়ানে ইপ্সিতা মুখোপাধ্যায়ের অকপট স্বীকারোক্তি, মাধ্যমিকে চিটিং করেছিলেন তিনি!

অভিনেত্রী বলেন, ”মাধ্যমিকে আমার সামনে সিট পড়েছিল। আর মাঝে দুটো সিট গ্যাপ দিয়ে ওর সিট পড়েছিল। এবার একটা বানান জিজ্ঞেস করেছি ওকে। ও ধীরে ধীরে বলছে। কিন্তু আমি শুনতে পাচ্ছি না। ওকে আবার জিজ্ঞেস করায় ও প্রায় দুই বেঞ্চ টপকে উঠে এসে বানান বলতে গিয়েছিল। আর কি তখন তো টিচাররা গার্ড দিচ্ছিল। ব্যাস খাতা ফাতা কেড়ে নেয় পাঁচ মিনিটের জন্য।”

অভিনেত্রীর সংযোজন, “তাও শান্তি হয় না। আমাদের স্কুলেও জানানো হয়। পরীক্ষার শেষ দিন আমাদের প্রিন্সিপাল এসেছিলেন। এসে বলে কী ব্যাপার তোমরা নাকি চিটিং করছ। কমপ্লেন পেয়েছি।” কাণ্ড শুনে হেসে ফেলেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। মজা করে বলেন, ‘বুঝতেই পারছি স্কুল জীবনে খুব ভালো ছাত্রী ছিলে।’

আরও পড়ুন: সাধের বাড়ি বন্ধক দিচ্ছে মধুবালা! শাশুড়ি মাকে আটকাতে নতুন অপরাধে জোরালো প্রতীক্ষা!

এদিন পর্দার কোকো আরও জানান, এই মুহূর্তে, এত বছর পরেও তাঁর ও দেবাঞ্জনার সম্পর্ক খুবই ভাল। রোজ নাকি তাঁরা একে অপরের জন্য অপেক্ষা করেন। দুজনেই কাজ সেরে বাড়ি ফেরার পর ভিডিয়ো কলে একে অন্যকে দিনভরের গল্প শোনান। দেবাঞ্জনা ঈপ্সিতার এতটাই কাছের হয়ে উঠেছেন যে তাদের উপর জোর করা যায়। জীবনের সবরকম ওঠানামার কথাও অকপটে ভাগ করে নেন অভিনেত্রী।