এখনো আরজি কর কাণ্ডে (R.G Kar) তোলপাড় হয়ে রয়েছে গোটা রাজ্য। এই আবহে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরাও মুখ খুলেছেন। মিছিলে পা মিলিয়েছেন বড় বড় অভিনেতা অভিনেত্রীরা। সাধারণ মানুষের সাথে চিৎকার করে চেয়েছেন বিচার। এই ঘটনার পর থেকেই বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে সাক্ষাৎকারে নানান কথা বলতে শোনা গিয়েছে। সম্প্রতি সাক্ষাৎকারে ধরা দিয়েছে অভিনেত্রী তুলিকা বসু (Tulika Bose)।
এই আরজি কর কাণ্ডের পর প্রতিবাদ মিছিলে যারা হেঁটেছেন, যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা হেঁটেছেন তাদেরকে অনেকেই পৃথক করে দেখছেন। তাদেরকে অনেকে আবার বি গ্রেড সি গ্রেডের দিকে ঠেলে দিয়েছেন। এই নিয়ে অভিনেত্রী জানিয়েছেন। ‘আমার মনে হয় প্রত্যেকের নিজস্ব মতামত থাকে, তাদের দলে যারা গেছে তাদের দলের হয়ে যারা কথা বলছে তারা এ গ্রেড আর বাকি যারা প্রতিবাদ করছে তাদের দলের বিরুদ্ধে কথা বলতে তারা সি গ্রেড হয়ে গেলেন? আমি তো একটা আলাদা মানুষ হতে পারি, আমার নিজস্ব মতামত থাকতে পারে। আমার রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে সেটা আমি চিৎকার করে নাও বলতে পারি। বড় মঞ্চে দাঁড়িয়ে আমরা হাওয়াই চটি নিয়ে স্ক্রিপটেড কথা বলতে পারি না। তাই আমরা সি গ্রেড।’

জেনে নিন কি কি বলছেন অভিনেত্রী
যেমন আমাদের অভিনয় জগতে এমন অনেকে রয়েছেন যারা প্রতিদিন মেকআপ করেন মেকাপ তোলেন কিন্তু সেই মোবাইলটা ডাস্টবিনে নির্দিষ্ট জায়গায় ফেলেন না। সেরকম রাজনৈতিক দলেও রয়েছে আমরা তো কয়েকদিন ধরেই দেখছি সময়টা ভালো যাচ্ছে না স্বাস্থ্য গেছে, শিক্ষা গেছে, খাদ্য গেছে। তারপরে যারা ধ’র্ষকদের হয় সুপ্রিম কোর্টে কথা বলতে যাচ্ছেন এই অসাম্যর জন্যই কি এসেছিলেন তারা? তারা যে এত ফুর্তি করছে গাড়ি-বাড়ি সব কিনছে এগুলো সব আমাদের টাকাতেই। তাদের আছে তাও তারা আরো চাই আরো চাই। যাদের নেই তারা পাচ্ছে না।
অভিনেত্রী আরও বলেন ‘আমাদের কাজ তো অভিনয় করা। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া সবাইকে কথা বলার সুযোগ করে দিয়েছে। যারা আমাদের নিয়ে কটুক্তিগুলো শাসক পক্ষের তরফ থেকে করছে তাদের হাতে প্রচুর সময়। আমাদের এত সময় নেই কিন্তু যদি আমার পাশের কোন অভিনেতা অভিনেত্রীকে কাঁদে ছোড়ার চেষ্টা করে তাহলে আমি তাকে দুহাত দিয়ে আগলে নেব।’
রাজনৈতিক দিক সম্পর্কে অভিনেত্রী আরো জানান ‘অনেকেই এখন তুলনা করে বাম সরকারের আমলে এই হয়েছিল। তাদেরকে বলতে চাই সেখানে সে সময় কি হয়েছিল সেটা না হয় মানলাম, কিন্তু এই ১৩ বছর ধরে কি হলো? ১৩ বছর ধরে রাজনীতিতে কি পরিবর্তন এলো, কতটা উন্নত হল মানুষ? তাই যারা বলছেন, কাদা ছোড়ার চেষ্টা করছেন তারা একবার ভেবে নিন কি বলছেন কাদের বলছেন নিজেদের মেরুদন্ড এবার সোজা করুন।’
আরও পড়ুনঃ কেন ধারাবাহিকের পর্দায় দেখা মিলছে না রুপার? সামনে এলো তার আসল কারণ!
সম্প্রতি অভিনেত্রী সরাসরি কটাক্ষ করেন সরকারের। সাক্ষাৎকারে তিনি বলেন, করা দেখনদারি করছে আর কারা সত্যি কথা বলছে সেটা বোঝা যায়। মানুষ সেটা বোঝে। “আমিও হাওয়াই চটি পরি, কিন্তু কখনো মঞ্চ থেকে বলিনি, চটিটা ছিড়ে গেল সেফটিপিন দে লাগিয়ে নিচ্ছি। স্ক্রিপ্ট করা জিনিসপত্র আমরা এড়িয়ে চলার চেষ্টা করি।” অভিনেত্রীর স্পষ্টবাদী ভাষা এবং মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছে দর্শক মহল।





