স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। শুরু থেকে ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। তবে এই ধারাবাহিকটিতে নায়িকার পাশাপাশি যে চরিত্রটি দর্শকদের মনে বিশেষভাবে প্রভাব ফেলেছে সে হল মিশকা। সূর্যের এই প্রেয়সী অতিষ্ট করে তুলেছে দীপার জীবন। সূর্যকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। তার সেই কারণেই একের পর এক ভয়ঙ্কর কান্ড ঘটিয়েছে মিশকা।
ধারাবাহিকটিতে মিশকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অহনা দত্ত। ছোটপর্দায় অহনার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া সেকথা বলাই বাহুল্য। যদিও খল চরিত্র হওয়ার কারণে বরাবরই দর্শকদের নিন্দা কুড়িয়েছে অহনা। তবে অভিনেত্রীর কাছে এটাই তার শ্রেষ্ঠ প্রাপ্তি। তবে সম্প্রতি বেশ কিছুদিন অনুরাগের ছোঁয়াতে দেখা যায়নি মিশকার চরিত্রটি। ফলে বেশ খানিকটা কমে গিয়েছিল ধারাবাহিকের জনপ্রিয়তা। যদিও বর্তমানে ফের ছোটপর্দায় ফিরেছে মিশকা।
বড়পর্দায় পা রাখছেন অভিনেত্রী অহনা দত্ত
তবে এবার অভিনেত্রী অহনা দত্তকে নিয়ে শোনা গেল বড় সংবাদ। শুধু ছোটপর্দায় নয়, এবার বড়পর্দাতেও দর্শকদের মন জয় করে নিতে আসছেন অহনা। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। তবে যে সে সিনেমায় নয়, জানা গেছে এসভিএফের ব্যানারে আসছে অহনার প্রথম সিনেমা। যেখানে বেশ গুরুত্মপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এই প্রথমবার রাজ চক্রবর্তীর সিনেমায় কাজ করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। আসন্ন এই সিনেমাটিতে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী। আর এই সিনেমাতেই দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার মিশকা অর্থাৎ অভিনেত্রী অহনা দত্তকে। সূত্রে খবর, আসন্ন এই সিনেমাটিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর সহ অভিনেত্রী হিসেবে কাজ করেছেন অহনা। জানা গেছে রাজ চক্রবর্তী পরিচালিত আসন্ন এই সিনেমায় অহনা দত্ত অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তীর বউমার চরিত্রে এবং ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে।
আরও পড়ুন: বাবা মাকে বোকা বানিয়ে আদালতে পৌঁছালো বুবাই! অবশেষে কি জেল হবে আহিরের?
মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে কি বলেছেন অহনা দত্ত?
অভিনেত্রী অহনা দত্ত বলেছেন “আমার ভাবনার বাইরে ছিল। এক তো আমার সিরিয়াল চলছে তারপর মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীর সিনেমা। এই দুই চক্রবর্তীর নাম শুনেই আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। আমি ভাবতেই পারছিনা আমার প্রথম সিনেমাই রাজ চক্রবর্তীর সঙ্গে। সকলেই তো স্বপ্ন দেখে রাজ চক্রবর্তীর হিরোইন হওয়ার আমি সেই সুযোগ পেয়েছি। এটাই আমার বড় পাওনা।” অভিনেতা মিঠুন চক্রবর্তীর সম্পর্কে তিনি জানিয়েছেন “মিঠুন দা আমার দেখা সবচেয়ে মিষ্টি মানুষ। উনি প্রথম দিন থেকেই আমাকে খুব আপন করে নিয়েছেন। খুব হাসিঠাট্টা করেন সেটে। সকলের সঙ্গে মজা করে কাজ করেন।”
View this post on Instagram





