“মিথ্যে না বললে সম্পর্ক টেকে না” এমন কেন বললেন অভিনেতা অঙ্কুশ হাজরা? উত্তরে কী বললেন ঐন্দ্রিলা?

দীর্ঘদিন ধরেই ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সঙ্গে চুটিয়ে প্রেম করছেন টলিপাড়ার ‘মির্জা’ (Mirza) তথা অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাঁদের মজা বা আদুরে ভিডিয়ো অনেক সময়ই নেটিজেনদের নজর কাড়ে। বর্তমানে তাঁরা টলিউডের অন্যতম পাওয়ার কাপল। প্রায় ১৪ বছরের সম্পর্ক রয়েছে দুজনে। তবে বর্তমানে টলিপাড়ায় একের পর এক বিচ্ছেদের কাহিনী শোনা গেলেও ভালোবাসায় মোড়া অঙ্কুশ ঐন্দ্রিলার সম্পর্ক এখন রয়ে গেছে একইরকম।

কয়েকমাস আগেও টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল এই তারকা জুটি এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। এতগুলো বছর একসঙ্গে চুটিয়ে প্রেম করার পর এবার নাকি সম্পর্কটিকে সামাজিক স্বীকৃতি দিতে চান তারা। একসঙ্গে এইভাবেই কাটাতে চান সারাজীবন। যদিও এই প্রসঙ্গে এখনই মুখ খোলেননি এই তারকা জুটি। একসঙ্গে সম্পর্কে থাকলেও বিয়ে বিষয়ে এখন সিদ্ধান্ত নেননি তারা।

Ankush hazra, Bengali actor, Bengali actress, Bengali Cinema, Entertainment, Oindrila Sen, Tollywood, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, টলিউড, বাংলা সিনেমা, বাঙালি অভিনেতা, বাঙালি অভিনেত্রী, বিনোদন

তবে এতকিছুরই মাঝেই সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য করলেন অঙ্কুশ। প্রেমিকার সামনেই মিথ্যে বলার কথা স্বীকার করলেন তিনি। কিন্তু কেন এমন বললেন অভিনেতা? আর অভিনেতার এই কথা শুনেই কি বললেন ঐন্দ্রিলা? সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে একথা নিজের মুখেই বলেন অঙ্কুশ। অভিনেতার মিথ্যে বলার কথা স্বীকার করলেন ঐন্দ্রিলাও। তবে কি এবার ভাঙতে চলেছে ঐন্দ্রিলা অঙ্কুশের সম্পর্ক?

ঐন্দ্রিলাকে মিথ্যে বলে সম্পর্ক টিকিয়ে রেখেছেন অঙ্কুশ হাজরা?

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলার একটি সাক্ষাৎকারের ভিডিও। যেখানে অঙ্কুশকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন দুজনের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যে কথা কে বলে? ঐন্দ্রিলা কোন উত্তর দেওয়া আগেই অঙ্কুশ বলেন ‘আমি। নাহলে ১৩ বছর টিকবে না। এর পরেও মিথ্যে বলতে হবে নাহলে আরও ১৩ বছর টিকবে না। মিথ্যে না বললে সম্পর্ক টেকে নাকি কখনও!”

খুব সত্যিভাবে মিথ্যে কথা বলতে পারেন অঙ্কুশ! বললেন ঐন্দ্রিলা

অভিনেতার কথা শুনেই হো হো করে হেঁসে ওঠেন ঐন্দ্রিলা। অঙ্কুশকে ঐন্দ্রিলা জিজ্ঞাসা করেন কি ধরনের মিথ্যে। অভিনেতা জানান ‘চরম মিথ্যে।’ অভিনেত্রী ঐন্দ্রিলা সাংবাদিকদের জানান খুব সত্যিভাবে মিথ্যে কথা বলতে পারেন অঙ্কুশ। কিন্তু তার কাছে পারেন না। অভিনেত্রী বারবারই ধরে ফেলেন অভিনেতার মিথ্যেগুলো। এরপরই সাংবাদিক অঙ্কুশকে জিজ্ঞাসা করেন অভিনেতা যে বারবার বলেন তিনি কেস খেয়ে যান সম্প্রতি এরকম কেস তিনি খেয়েছেন কিনা? উত্তরে অভিনেতা জানান ‘ওই কেসগুলো খেয়েছিলেন বলেই আর কোন কেস নেই এখন।’ যদিও অভিনেত্রী মজার ছলে বলেন অঙ্কুশের বাজার মন্দা। আসলে সবটাই দুজনে বলেছেন মজার ছলে। অভিনেতার এই মন্তব্য শুনে হেসে উঠেছেন নেটিজেনরাও।