সোশ্যাল মিডিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বা সমালোচনা এখন প্রায় নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বয়সের ব্যবধান কিংবা দ্বিতীয় বিয়ে নিয়ে নানা মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের একাংশকে। সম্প্রতি এমনই এক কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের স্ত্রী সুরা খান। তবে বিতর্কে না জড়িয়ে নিজের বুদ্ধিদীপ্ত উত্তরে সকলের নজর কাড়লেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্বে অনুরাগীদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন সুরা। সেই সময় এক ব্যক্তি আরবাজের বয়স নিয়ে কটাক্ষ করে জানতে চান, তিনি কি সত্যিই তাঁর চেয়ে অনেক বড় স্বামীর সঙ্গে সুখে আছেন? প্রশ্নটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত নজর কাড়ে।
তবে এই মন্তব্যে বিরক্ত না হয়ে মজার ছলেই জবাব দেন সুরা। তিনি লেখেন, আরবাজ কোনও ‘বুড়ো মানুষ’ নন, বরং তিনি একটি ‘লিমিটেড এডিশন ভিন্টেজ মডেল’। তাঁর এই রসিক উত্তর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই সুরার উপস্থিত বুদ্ধি ও ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন।
একই প্রশ্নোত্তর পর্বে ব্যক্তিগত জীবনের আরও কিছু মজার তথ্যও ভাগ করে নেন তিনি। প্রথম ডেটের প্রসঙ্গে সুরা জানান, একটি বাজিতে হেরে যাওয়ার ফলেই তাঁকে আরবাজকে ডিনারে নিয়ে যেতে হয়েছিল। আর বৈবাহিক জীবন কেমন কাটছে জানতে চাইলে এক কথায় তাঁর উত্তর ছিল, “দারুণ”।
আরও পড়ুনঃ ডিরেক্টরের বারন না মেনে জোর করে চু’মু খেয়েছিলেন বিশ্বজিৎ? বহু বছরের পুরনো বিতর্কে নতুন মোড়! বাবার সেই আলোচিত দৃশ্য নিয়ে কী বললেন মেয়ে পল্লবী চ্যাটার্জি?
এছাড়াও তাঁদের কন্যাসন্তানকে নিয়েও কথা বলেন সুরা। তিনি জানান, মেয়ের নাম রেখেছেন আরবাজের বাবা সেলিম খান। নতুন মা হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি। উল্লেখ্য, প্রায় ২৩ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও সম্পর্কের শুরু থেকেই একে অপরের পাশে রয়েছেন আরবাজ ও সুরা। ‘পাটনা শুক্লা’ ছবির সেটে প্রথম পরিচয়ের পরই তাঁদের সম্পর্কের সূত্রপাত হয়, যা পরে বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে পৌঁছায়।





