ভিআইপি মোড়ে গাড়ি থামতেই সেলফি! সরল আচরণে আবার ভক্তদের মন জিতলেন অরিজিৎ সিং!

নিজেকে সবসময় প্রচারের আলো থেকে দূরে রাখতে ভালোবাসেন অরিজিৎ সিং, এই কথা এখন সকলেরই জানা। জিয়াগঞ্জের সাধারণ ছেলেটি আজ আন্তর্জাতিক খ্যাতির শিল্পী হলেও জীবনযাপন একেবারেই সাধারণ। মুম্বইয়ের চাকচিক্য ছেড়ে তিনি এখন বেশিরভাগ সময় কাটান নিজের শহরেই। কখনও স্টেশনে হেঁটে যেতে দেখা যায়, আবার কখনও পুরনো স্কুটার নিয়ে ঘুরে বেড়ান। এই সহজ সরল জীবনযাপনই বারবার মুগ্ধ করে তাঁর অনুরাগীদের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আবারও সেই সাধারণ অরিজিৎকেই দেখা গেল। ভিডিওটি শেয়ার করেছে Miraj Creates নামের একটি পেজ। সেখানে দেখা যায়, গেরুয়া রঙের টি শার্ট পরে গাড়ির পিছনের সিটে বসে রয়েছেন তিনি। সিগন্যালে গাড়ি থামতেই ভক্তরা তাঁকে চিনে ফেলেন এবং সেলফির অনুরোধ করেন। অরিজিৎও হাসিমুখে কাঁচ নামিয়ে একের পর এক ছবি তুলতে শুরু করেন।

Arijit Singh, Bollywood Music, Ed Sheeran, Independent Music, Jungkook, Tollywood Singer, VIP Bazaar Metro, viral video, অরিজিৎ সিং, এড শিরান, গায়ক, জাংকুক, বলিউড সংগীত, ভাইরাল ভিডিও, ভিআইপি বাজার

ভিডিওটি কলকাতার ভিআইপি বাজার মেট্রো স্টেশনের সামনে তোলা বলে জানা গেছে। সবচেয়ে নজর কেড়েছে তাঁর আচরণ। কোনও বিরক্তি নয়, কোনও তাড়াহুড়ো নয়, বরং শান্তভাবে ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এই দৃশ্য দেখে নেটিজেনরা আবারও তাঁর বিনয়ী স্বভাবের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। অনেকেই বলছেন, এই সরলতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে।

এদিকে কাজের ক্ষেত্রেও নতুন পথে হাঁটছেন অরিজিৎ সিং। চলতি বছরের শুরুতে প্লে ব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। পরে তিনি জানান, একই ধরনের গান করতে করতে একঘেয়েমি এসে গিয়েছিল। তাই এবার নিজের মতো করে নতুন ধরনের গান তৈরি করতে চান এবং স্বাধীন সংগীতের দিকে বেশি মন দিতে চাইছেন।

ইতিমধ্যেই সেই যাত্রা শুরু হয়েছে। তাঁর নতুন গান রয়না নিয়েও আলোচনা চলছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর সঙ্গে বিটিএস তারকা জাংকুকের কিছু ছবি, যদিও সেগুলির সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এর আগে এড শিরান ও আমির খানের মতো তারকারাও তাঁর সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে গিয়েছিলেন। ভবিষ্যতে নতুন সহযোগিতায় কী চমক দেন, এখন সেটাই দেখার অপেক্ষা।