মঙ্গলবার সকালে অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অরিত্র দত্ত বণিকের সঙ্গে পুলিশের বচসার ঘটনা দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পরই রাতে তিনি আরও একটি পোস্ট করে নিজের অবস্থান পরিষ্কার করেন। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তাও দেন তিনি।
অরিত্র জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই বারাকপুর পুলিশ কমিশনারেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে সমস্ত নথি ও প্রমাণ জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, আইন মানুষের সুরক্ষার জন্য তৈরি হলেও কিছু ক্ষেত্রে তা অপব্যবহার করা হচ্ছে। তাই প্রত্যেক নাগরিকের নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন বলে মত তাঁর।
এই ঘটনার পর নাকা চেকিং ও গাড়ি রিক্যুশিজনের মধ্যে পার্থক্য নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন অরিত্র। তিনি বলেন, নাকা চেকিংয়ের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করা আইনত বাধ্যতামূলক, কিন্তু ব্যক্তিগত গাড়ি নেওয়ার ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। এই বিষয়টি নিয়েই তিনি দীর্ঘ পোস্ট করে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন।
ঘটনার দিন কী হয়েছিল, সে কথাও বিস্তারিত জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, শ্যুটিংয়ের কাজে বেরিয়ে ডানলপের কাছে ট্রাফিক পুলিশ তাঁর গাড়ি থামায়। কোনো নিয়ম ভঙ্গ না করায় কারণ জানতে চাইলে জানানো হয়, নির্বাচনের কাজে গাড়ি ব্যবহার করতে হবে। কিন্তু তিনি ব্যক্তিগত গাড়ি দিতে অস্বীকার করেন।
আরও পড়ুনঃ ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এ নতুন চমক! এক নতুন স্বাদের চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায়! প্রথম ঝলকেই মুগ্ধ দর্শক!
এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছু সময় বচসা চলে। যদিও শেষ পর্যন্ত পুলিশ তাঁর গাড়ি নিতে পারেনি। অরিত্র জানান, প্রথমে তাঁকে আটকে রাখা হলেও পরে সুযোগ পেয়ে সেখান থেকে বেরিয়ে যান তিনি। এই ঘটনার পর তিনি আইনি পদক্ষেপের পাশাপাশি সচেতনতার বার্তাও সামনে আনতে চাইছেন।





