বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অর্কপ্রভ রায় বর্তমানে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। বিশেষ করে ‘তোমাদের রানী’ ধারাবাহিকে দুর্জয় চরিত্রে অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। সম্প্রতি নতুন সিরিয়াল ‘কম্পাস’-এ মুখ্য ভূমিকায় কাজ শুরু করেছেন অভিনেতা। অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা ও সহজাত উপস্থিতির জন্য দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি।
তবে এবার সেই অভিনেতাকেই দেখা গেল হাসপাতালের বেডে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন অর্কপ্রভ। তাঁর বাঁ পায়ে মোটা প্লাস্টার করা এবং সেটিকে একটি ধাতব স্ট্যান্ডের সাহায্যে উপরে তুলে রাখা হয়েছে। অভিনেতার এই অবস্থা দেখে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছেন।
ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। অভিনেতা বা তাঁর পরিবারের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। এটি শুটিং সেটে দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে চোট পেয়েছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে তাঁর আঘাত যে গুরুতর, সেই বিষয়ে প্রায় নিশ্চিত অনুরাগীরা।
এই ঘটনার প্রভাব পড়তে পারে তাঁর চলতি ধারাবাহিকের কাজেও। কারণ বর্তমানে ‘কম্পাস’ সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্কপ্রভ। ফলে কিছুদিন তাঁকে বিশ্রামে থাকতে হলে শুটিংয়ের সূচিতে পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সহকর্মী ও ভক্তরা অভিনেতার দ্রুত সুস্থতার কামনা করেছেন।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা! সাধভক্ষণে বেবি বাম্প দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা!
যদিও শারীরিক যন্ত্রণার মধ্যেও ছবিতে অর্কপ্রভকে হাসিমুখে দেখা গিয়েছে। তাঁর এই ইতিবাচক মনোভাব অনেককেই আশ্বস্ত করেছে। অনুরাগীদের বিশ্বাস, খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে ফিরবেন তিনি। এখন সকলেই অপেক্ষা করছেন প্রিয় অভিনেতাকে আবার স্বাভাবিক ছন্দে দেখার জন্য।





