প্রথম পর্বেই হতাশ যোগমায়ার দর্শক! এগিয়ে আছে ‘মনের কথা’! তবে কী ব্লুজ এর চাইতে বেশি সমর্থন পাচ্ছে লীনা গাঙ্গুলীর লেখনি?

টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করল দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত ধারাবাহিক যোগমায়া (Jogomaya)। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই মেগা। বহুদিন ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন এই নতুন ধারাবাহিকটির সম্প্রচারের জন্য। অবশেষে সেই দিনটা এসে উপস্থিত হল। তবে প্রথম পর্বে কি বাজিমাত করতে পড়লো ব্লুজ প্রোডাকশন হাউজের এই নতুন ধারাবাহিক? কী বলছেন দর্শকমহল?

ধারাবাহিকের শুরুতেই দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো নায়ক এবং নায়িকা উভয়ের পরিবারের সদস্যদের। বড়লোক নায়কের পরিবারের সদস্যদের দম্ভ এবং অহংকার মোটেই পছন্দ হয়নি ভক্তদের। অন্যদিকে ধারাবাহিকের নায়িকা যোগমায়ার তার বাবার প্রতি ভালোবাসা এবং তার বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা এই সব কিছুই মুগ্ধ করেছে দর্শকদের। প্রতিটি মেয়ের এমনই হওয়া উচিত। যদি ছেলেটা বাবার পাশে দাঁড়াতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না? এই গোটা বিষয়টি বেশ ভালো লেগেছে ভক্তদের।

কিন্তু তারপরেও কোথাও গিয়ে দর্শকরা ব্লুজ প্রোডাকশন হাউসের গল্পের তুলনায় লীনা গাঙ্গুলীর লেখনীতে বেশি মজেছেন। এই মুহূর্তে ব্লুজ প্রোডাকশন হাউসের তরফ থেকে সম্প্রচারিত হচ্ছে জগদ্ধাত্রী, গীতার এলএলবি এবং সদ্য শুরু হওয়া যোগমায়া। এর মধ্যে দুটি ধারাবাহিক এখন প্রথম পাঁচে নিজেদের জায়গা দখল করেছে। তারপরেও এই ধারাবাহিক গুলি থেকে দর্শকরা সেই আনন্দটা পান না যেটা তারা লেখনী গাঙ্গুলীর লেখনি থেকে পেয়ে থাকেন।

এই মুহূর্তে লীনা গাঙ্গুলীর লেখা কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়। এই ধারাবাহিকের টিআরপি বেশ খানিকটা কম হলেও ধারাবাহিক থেকে বেশ পছন্দ করেন দর্শক মহল। দর্শকদের মতে ধারাবাহিকের ডায়লগ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই অনবদ্য। এমন নাটকীয়তা ব্লুজ প্রোডাকশন হাউজের ধারাবাহিকে মেলে না।

আরো পড়ুন: ছেলেধরার খপ্পরে পড়ল পুতুল, গয়নার লোভে অপহরণ করল সেই ব্যক্তি! পুতুলকে খুঁজতে গিয়ে নাজেহাল শিমুল!

দর্শকদের মতে, কার কাছে কই মনের কথা আর গল্প যতই স্লট হারুক না কেন, এই ধারাবাহিকের মধ্যে যে দর্শকদের আপন করে নেওয়ার একটি বিষয় রয়েছে সেটা অন্য কোন ধারাবাহিকে পাওয়া যায় না। আর ব্লুজ প্রোডাকশনের তৈরি ধারাবাহিকগুলির বড়লোকিপনা স্বয়ং আম্বানিকেও হার মানাতে বাধ্য। তাই তাদের সঙ্গে সাধারণ মধ্যবিত্তদের তেমন মিল খুঁজে পান না ভক্তরা। তাই যত নতুন ধারাবাহিক আসুক না কেন লীনা গাঙ্গুলির লেখনী সর্বদা তাদের কাছে প্রিয় এবং গ্রহণযোগ্য হয়ে থাকবে।