মোহর-শঙ্খ এখন অতীত! সুধা-তেজ ও মহারাজ-পূজারিণীতে মত্ত দর্শক

২০১৯ সালের ২৮ অক্টোবর স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছিল ম্যাজিক মোমেন্টসের প্রযোজিত ধারাবাহিক মোহর (Mohor)। স্টার জলসার পর্দায় এই ধারাবাহিকটির হাত ধরেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল প্রতীক সেন (Pratik Sen) ও সোনামনি সাহার (Sonamoni Saha) জুটি। ধারাবাহিকে শঙ্খ স্যার ও তার প্রতিবাদী ছাত্রী মোহরের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। ধারাবাহিকটিও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ছোটপর্দায়।

ছোটপর্দায় রাতারাতি সাড়া ফেলেছিল মোহর ও শঙ্খ স্যারের জুটি। লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকটির এই জুটি রীতিমতো ক্রেজ ছড়িয়েছিল ছোটপর্দায়। টিআরপি তালিকাতেও দুর্দান্ত ফল করেছিল এই ধারাবাহিকটি। বেশ কয়েকবার হয়েছিল বেঙ্গল টপার। প্রায় ৩ বছর সফলতার সঙ্গে সম্প্রচারিত হওয়ার পর ২০২২ সালে স্টার জলসার পর্দা থেকে চিরতরে বিদায় নেয় মোহর।

তারপরই ২০২২ সালের জুলাই মাসেই ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক এক্কা দোক্কার হাত ধরে পর্দায় ফেরেন অভিনেত্রী সোনামনি সাহা। যদিও শুরুর থেকেই সপ্তর্ষি মৌলিকের সঙ্গে সোনামনির জুটি একেবারেই মেনে নেননি দর্শকরা। ফলে শুরু থেকে টিআরপি তালিকায় খারাপ ফল করতে শুরু করে এক্কা দোক্কা। তবে ধারাবাহিকের মাঝ পথেই এন্ট্রি হয় অভিনেতা প্রতীক সেনের। জানা গেছে পার্শ্ব চরিত্র হিসেবেই ধারাবাহিকে এসেছিলেন প্রতীক। কিন্তু প্রতীকের সঙ্গে সোনামনির জুটি ফের কামাল করে ছোটপর্দায়। ফলে বাধ্য হয়েই প্রতীককে প্রধান নায়কের ভূমিকায় নিতে বাধ্য হয় প্রযোজনা সংস্থা।

দর্শকদের মনে জায়গা করে নিয়েছে উড়ান

তবে ২০২৩ সালেই পর্দা থেকে বিদায় নেয় এক্কা দোক্কা। তারপরই বর্তমানে উড়ানের হাত ধরে পর্দায় ফিরেছেন প্রতীক সেন। বিপরীতে রয়েছেন অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস। এই ধারাবাহিকটির হাত ধরেই পর্দায় ডেবিউ করেছেন রত্নাপ্রিয়া। সুরিন্দর ফিল্মসের এই ধারাবাহিকটিতে প্রতীকের বিপরীতে রত্নাপ্রিয়াকে শুরুতে একেবারে পছন্দ করেননি দর্শকরা। অনেকেই এত দাবি করেছিলেন পর্দায় ফিরিয়ে আনা হোক সোনামনি ও প্রতীকের জুটি। তবে এমন কিছুই ঘটেনি।

দর্শকরা কি আর দেখতে চান না প্রতীক সোনামনির জুটি?

শুরুতে টিআরপি না আসলেও দিনে দিনে ছোটপর্দায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে উড়ান। ধারাবাহিকটিতে পূজারিণীর সঙ্গে মহারাজের জুটি বর্তমানে ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তাদের টক ঝাল মিষ্টি রসায়ন মন ছুঁয়ে যাচ্ছে সকলের। এদিকে সম্প্রতি শুভ বিবাহ ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরেছেন অভিনেত্রী সোনামনি সাহা। বিপরীতে রয়েছেন অভিনেতা হানি বাফনা। শুরুতে হানি ও সোনামনির রসায়ন নিয়ে প্রশ্ন উঠলেও ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই একেবারেই বদলে যায় দর্শকদের ধারণা। ইতিমধ্যেই সুধা ও তেজের জুটিকে বেশ পছন্দ করছেন দর্শকরা। টিআরপি তালিকাতেও বেশ ভালোই ফল করছে ধারাবাহিক দুটি। তবে কি সোনামনি আর প্রতীকের জুটি আর পছন্দ করছেন না দর্শকরা? আপনারা কি এবার পর্দায় দেখতে চান সোনামনি ও প্রতীকের জুটিকে?