শুটিং দেখানোর অজুহাতে বোনকে হোটেলে নিয়ে ধ’র্ষণ করেন বলিউড সুপারস্টার জিতেন্দ্র! দাদার বিরুদ্ধে অভিযোগ আনলেন অভিনেতার বোন!

শুটিং দেখানোর অজুহাতে নিজের মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে একসময় শিরোনামে উঠে এসেছিলেন বলিউড তারকা জিতেন্দ্র। ঘটনাটা প্রকাশ্যে আসে প্রায় চার বছর আগে, তবে অভিযোগের সময়কাল আরও বহু পুরনো—কয়েক দশক আগে। অভিযোগকারিণী, যিনি জিতেন্দ্রর মামাতো বোন, দাবি করেছিলেন যে, শুটিং দেখানোর কথা বলে তিনি তাকে হোটেলে নিয়ে গিয়েছিলেন এবং সেখানেই যৌন হেনস্থা করেন।

পুলিশকে দেওয়া গোপন জবানবন্দিতে তিনি জানান, তখন তার বয়স ছিল মাত্র ১৮, আর জিতেন্দ্রর বয়স ২৮। দিল্লি থেকে সিমলা যাওয়ার পথে তারা একটি হোটেলে ওঠেন। প্রথমে আলাদা খাটে ঘুমালেও, রাত গভীর হলে নাকি মদ্যপ অবস্থায় জিতেন্দ্র তার ঘরে ঢুকে পড়েন। ঘুমন্ত অবস্থায় হঠাৎই তিনি বুঝতে পারেন, জিতেন্দ্র তার শরীরে অনভিপ্রেত স্পর্শ করছেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। কিছুক্ষণ পর জিতেন্দ্র নিজের খাটে ফিরে যান।

পরের দিন সকালে একটিও কথা না বলে, লোক দিয়ে কিছু নতুন জামা-কাপড় কিনিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন। এত বছর চুপ থাকার কারণ নিয়ে প্রশ্ন উঠলে, ওই মহিলা জানান—সেই সময় জিতেন্দ্র ছিলেন প্রভাবশালী, আর ভাগ্নের এমন কাণ্ড শুনে তার বাবা-মা ভেঙে পড়তেন। তাই তারা জীবিত থাকা অবস্থায় তিনি মুখ খোলেননি। বাবা-মা চলে যাওয়ার পর, জীবনের শেষ পর্যায়ে এসে, মিটু আন্দোলনের সাহসে তিনি অভিযোগ তোলেন। তার কথায়, এই ঘটনার মানসিক প্রভাব এতটাই গভীর ছিল যে বহু বছর তিনি রাতে ঘুমোতে পারতেন না।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেন জিতেন্দ্র। তার আইনজীবীর দাবি, ব্যক্তিগত স্বার্থে তাকে সামাজিকভাবে অপদস্থ করার চেষ্টা চলছে। তবু বলিউডের অন্দরে আজও এই অভিযোগ নিয়ে সমালোচনা থামেনি। সমালোচকদের মুখ বন্ধ করতে জিতেন্দ্র সফল হননি, যদিও বোনকে নীরব করাতে পেরেছিলেন।