প্রিয়জনের প্রয়াণে ভেঙে পড়লেন সলমন খান! চোখের জলে কাছের মানুষকে শেষ বিদায় জানালেন অভিনেতা!

বলিউড তারকা সলমন খানকে সম্প্রতি এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে দেখা গেল। ঘনিষ্ঠ এক বন্ধুর মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়াতে এবং শেষ শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছেছিলেন অভিনেতা। সলমনের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য। হেলেন, অর্পিতা খান এবং সোহেল খানও শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন। পুরো সময়টাই সলমনকে বেশ আবেগপ্রবণ দেখায় এবং তাঁকে চোখের জল সামলাতে কষ্ট করতে দেখা যায়।

এই দৃশ্য সামনে আসতেই অনুরাগীরাও আবেগে ভেসে যান। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার পাশে থাকার বার্তা দেন এবং তাঁকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানান। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক হারানোর যন্ত্রণা যে সলমনকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে, তা তাঁর আচরণেই স্পষ্ট ছিল।

salman khan

কয়েকদিন আগেই অন্য একটি কারণে শিরোনামে এসেছিলেন সলমন। গভীর রাতে একটি হাসপাতালের বাইরে তাঁকে দেখা যায়। সেই সময় পাপারাজ্জিদের উপস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেতা। পরে তিনি ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে অসন্তোষও প্রকাশ করেন এবং জানান, ব্যক্তিগত মুহূর্তের প্রতি সম্মান দেখানো প্রয়োজন।

এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটছে সলমনের। বর্তমানে তিনি পরিচালক অপূর্ব লাখিয়ার নতুন ছবি ‘মাতৃভূমি’-র শুটিংয়ে ব্যস্ত। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। পাশাপাশি দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গেও একটি নতুন ছবিতে কাজ শুরু করেছেন তিনি। এই দুই প্রকল্প নিয়েই এখন ব্যস্ত রয়েছেন অভিনেতা।

তবে পেশাগত ব্যস্ততার মাঝেও একের পর এক কাছের মানুষকে হারানোর ধাক্কা সামলাতে হচ্ছে তাঁকে। গত মে মাসে তাঁর দীর্ঘদিনের বন্ধু সুশীল কুমারের মৃত্যু হয়েছিল। আর এবার প্রয়াত হলেন সলমন খানের আর এক ঘনিষ্ঠ বন্ধু কুমুদ রাণে। প্রায় চার দশকের পুরনো বন্ধুত্বের পর এমন বিদায় অভিনেতার জন্য যে অত্যন্ত বেদনাদায়ক, তা আর বলার অপেক্ষা রাখে না।