গ্যাসের দাম বাড়তেই বিকল্প পথ! টুইঙ্কলের সিদ্ধান্তে স্বস্তিতে অক্ষয় কুমার!

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জ্বালানির দাম বাড়ায় রান্নার গ্যাসের খরচও বেড়েছে অনেকটাই। বহু জায়গায় এলপিজি সিলিন্ডারের জোগানেও সমস্যা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মতোই সমস্যার মুখে পড়েছেন তারকারাও।

এই বিষয়েই মুখ খুললেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। তিনি জানান, জ্বালানি সংকটের প্রভাব সবার জীবনেই পড়ছে। তবে তাঁর বাড়িতে আপাতত গ্যাসের অভাব নেই। এর কৃতিত্ব তিনি দিয়েছেন তাঁর স্ত্রী টুইংকেল খান্না (Twinkle Khanna)-কে।

সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অক্ষয় বলেন, টুইঙ্কল আগেভাগেই বিকল্প ব্যবস্থা করে রেখেছেন। রান্নার জন্য ইতিমধ্যেই দুটি বৈদ্যুতিক স্টোভ অর্ডার করেছেন তিনি। যদিও সেগুলো পৌঁছেছে কি না, তা নিয়ে নিশ্চিত নন অভিনেতা। তবুও এই পরিকল্পনার ফলে সমস্যার মোকাবিলা কিছুটা সহজ হয়েছে।

বর্তমানে অনেকেই রান্নার গ্যাসের বদলে ইনডাকশন বা ইলেকট্রিক স্টোভ ব্যবহার করছেন। ফলে এই ধরনের পণ্যের চাহিদাও বেড়েছে। বাজারে সেই কারণে দামও বাড়তে শুরু করেছে। সাধারণ মানুষের মতোই এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হচ্ছে সেলেবদেরও।

এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন অক্ষয় কুমার। তিনি এখন তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’র প্রচারে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন Paresh Rawal, Rajpal Yadav, Tabu এবং বিশেষ ভূমিকায় Jisshu Sengupta। কাজের ফাঁকেই এই অনুষ্ঠানে এসে জ্বালানি সংকট নিয়ে নিজের মতামত জানান অভিনেতা।