এমনটা কেন করলেন রণবীর পত্নী আলিয়া? প্রহসনের শিকার আলিয়া! সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল ভিডিও

ভাট পরিবারে জন্মগ্রহণকারী আলিয়া, চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানের কন্যা। ১৯৯৯ সালে তনুজা চন্দ্র পরিচালিত সংঘর্ষ চলচ্চিত্রে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালে একজন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসাবে সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধবনের বিপরীতে করণ জোহর পরিচালিত প্রণয়ধর্মী হাস্যরসাত্ত্বক স্টুডেন্ট অব দ্য ইয়ার (২০১২) চলচ্চিত্রের মাধ্যমে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি; যেটি সে বছরের বক্স অফিসে সাফল্য অর্জন করে। তিনি জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন্স প্রযোজিত বেশকয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসাবে বলিউড চলচ্চিত্র শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যার মধ্যে টু স্টেট্‌স (২০১৪), হাম্পটি শর্মা কি দুলহনিয়া (২০১৪), ডিয়ার জিন্দেগি (২০১৬) এবং বদ্রীনাথ কি দুলহনিয়া (২০১৭) অন্তর্ভুক্ত।

২০১৪ সালে, ইমতিয়াজ আলী পরিচালিত হাইওয়ে পথচলচ্চিত্রে স্টকহোম সিনড্রোমে আক্রান্ত কিশোরীর চরিত্রে ভাটের অভিনয় চলচ্চিত্র সমালোচকদের ইতিবাচক মন্তব্য লাভ করে। চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার জিতেছেন এবং একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্যও মনোনয়ন পেয়েছেন। ২০১৬ সালে, উড়তা পাঞ্জাব অপরাধ নাট্য চলচ্চিত্রে দারিদ্র্যপীড়িত অভিবাসী চরিত্রে এবং ২০১৮ সালে রাজি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ভাট শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। পরবর্তীকালে তিনি হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক উপার্জনকারী মহিলা-নের্তীত্বাধীন চলচ্চিত্রগুলিতে কাজ করেছিলেন। ২০১৯ সালে তার সর্বাধিক উপার্জনকারী সঙ্গীতধর্মী নাট্য চলচ্চিত্র গালি বয় মুক্তি পায়। চলচ্চিত্রটি ৯২তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে ভারত থেকে নির্বাচিত হয়েছিল।

আলিয়া ভাটের একটি ছোট ক্লিপ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে একটি লাইভ সাক্ষাত্কারের সময় তার প্রতিক্রিয়ায় রীতিমত হাসাহাসি করছে নেটিজেনরা। ক্লিপটি তার চলচ্চিত্র ব্রহ্মাস্ত্রের প্রচারমূলক কার্যকলাপ থেকে নেওয়া হয়েছে । এটি দেখায় যে আলিয়া ভাট তার পিছনে হাত স্পর্শ করে তার নাকের সামনে আঙুল দেন। ছোট ক্লিপটি অনলাইনে বিভিন্ন মিম পেজে শেয়ার করা হয় এবং নেটিজেনরা অভিনেত্রীকে ট্রোল করতে শুরু করে। একজন নেটিজেন লিখেছেন, “এত অস্বাস্থ্যকর.. জঘন্য” অন্যদিকে অন্য একজন মন্তব্য করেছেন, “ইয়ে নেপোকিডস বহত হ্যায় প্রতিভাবান।” একজন নেটিজেন বলেছেন, “গর্ভাবস্থায় অ্যাসিডিটি স্বাভাবিক” তবে আলিয়া কিছুটা লজ্জা পান।

এই ছোট ক্লিপটি কয়েক মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর কাছে পৌঁছেছে যারা এখন অভিনেত্রীকে ট্রোল করছেন। বেশ কিছু ভক্ত তার প্রতি হাওয়া এই ট্রোলের বিরোধিতাও করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “গর্ভবতী মহিলাকে নিয়ে মজা করা এত সস্তা।”

তার ভাইরাল হওয়া ভিডিও কীর্তি দেখে প্রতিবাদে সরব হয়েছেন আলিয়া ভাট। ভিডিওটি নাকি এরকম জঘন্যভাবে এডিট করা হয়েছে আদতে এরকম কিছুই ঘটেনি। পিছনে হাত দিয়ে মাইক ঠিক করছিলেন অভিনেত্রী আর তারপর খুব স্বাভাবিকভাবেই কোন কারণ ছাড়াই নিজের নাক এবং মুখে হাত দেন তিনি। বিষয়টা এইরকমই। কিন্তু এটাকে বাড়িয়ে চারিয়ে ট্রোল করে এমন একটা বাজে পর্যায়ে নিয়ে যাওয়া হয়। ভাইরাল হওয়া ক্লিকটিকে খুব নোংরা প্রতিপন্ন করা হয়।