মুকেশ আম্বানির বাড়ির কাজের মেয়ে থেকে বলিউডের নায়িকা! তার বর্তমান সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন আপনি!

বর্তমানে বিশ্ববিখ্যাত ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)-কে আলাদা করে চেনানোর প্রয়োজন পরে না। হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হলেন আম্বানি। তিনি যে অনেক বিলাসবহুল জীবনযাপন করেন সেকথা তো সকলেই জানেন।

তবে আপনি কি জানেন, বলিউডের এক জনপ্রিয় নায়িকা একসময় ছিলেন আম্বানির বাড়ির কাজের মেয়ে! হ্যাঁ, তার বাড়ির কাজের মেয়ে আজ কোটি টাকার মালকিন। তার নাম জানলে আরো অবাক হবেন দর্শক মহল।

বলিউড (Bollywood) -র ‘কন্ট্রোভার্সি কুইন’ নামে পরিচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। সোশ্যাল মিডিয়ার নিজের নিত্য নতুন কান্ড কারখানার জন্য ভাইরাল হয়ে যান তিনি। তবে বর্তমানে এত লাইমলাইটে থাকলেও তার ছেলেবেলা কেটেছিল এক অন্ধকারময় জীবনে। রাখির আসল নাম নীরু সাওয়ান্ত।

আরো পড়ুন: পুতুলের জীবনে এলো নতুন মানুষ! পুতুল দিকে সুখী দেখার স্বপ্ন পূরণ হবে শিমুলের! সুচরিতার পর এবার গল্পে নতুন টুইস্ট

রাখি ছোট থেকেই নাচতে খুব ভালবাসতেন। কিন্তু বাড়ি থেকে কোনো দিন সাহায্য পাননি তিনি। দশ বছর বয়সে পড়াশোনা ছাড়িয়ে টাকা রোজকারের জন্য জোর করতেন তার বাবা মা। টাকা রোজকারের জন্য মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির বিয়েতে খাবার পরিবেশনের কাজ করেছিলেন তিনি। পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫০ টাকা। কিন্তু একসময় সব সহ্যর সীমা ভেঙে যায় রাখির। তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

PIX: Rakhi Sawant parties with Bigg Boss pals - Rediff.com

আজ কঠোর পরিশ্রম করে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন রাখি। অভিনেত্রীর কাছে রয়েছে ১১ কোটি টাকা মূল্যের বাংলো, যেটাই তিনি এখন থাকেন। এছাড়া মুম্বাইতে তার দুটি বিলাসবহুল ফ্ল্যাট আছে। তার গ্যারেজে ফোর্ড এন্ডেভার এবং ভক্সওয়াগেন পোলোর মত গাড়ি রয়েছে। শোনা যায় রাখি সাওয়ান্তের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৭ কোটি টাকা।