একটি সিনেমার লড়াইয়ের দৃশ্য বদলে গেল বাস্তব দুঃস্বপ্নে। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হন। পুনীত ইসার-এর সঙ্গে একটি মারামারির দৃশ্যে অভিনয়ের সময় ঘটেছিল এই বিপত্তি। স্ক্রিপ্ট অনুযায়ী পুনীতকে অমিতাভকে ঘুষি মারতে হত। কিন্তু ঘুষিটি গিয়ে পড়ে বেশ জোরে, সঙ্গে সঙ্গে টেবিলের উপর পড়ে যান অমিতাভ। আঘাত পান পেটের নিচের অংশে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে তাঁর প্রাণ সংশয় পর্যন্ত দেখা দেয়।
প্রথমে বিষয়টির গুরুত্ব বুঝে উঠতে পারেননি তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শরীরের অবস্থা খারাপ হতে থাকে। তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। করা হয় জরুরি অস্ত্রোপচার। সেই সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বিগ বি।
এই খবর পৌঁছতেই স্ত্রীর কাছে। কিন্তু মনের মধ্যে ঝড় বইলেও, বাইরে থেকে সম্পূর্ণ শান্ত ছিলেন জয়া বচ্চন। নিজের মানসিক দৃঢ়তা বজায় রেখে সামলেছিলেন পরিস্থিতি। ঘটনাটির জন্য নিজেকে দায়ী বলে মনে করেছিলেন পুনীত। তাঁর কথায়, “জয়া ম্যাডাম অসাধারণ একজন মানুষ। অভিনয় জগতের সঙ্গে যুক্ত বলেই হয়তো তাঁরা জানেন, এসব কারও একার দোষ নয়, দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
আরও পড়ুনঃ ‘এনার কি ব্রা প্যান্টি কিছুই নেই?’-খুশি মুখার্জির খোলামেলা লুক ঘিরে বিতর্কের ঝড়! নেটদুনিয়ায় চলছে চর্চা ও ট্রোল
অমিতাভ নিজেও এই ঘটনার জন্য কখনও কারও উপর ক্ষোভ প্রকাশ করেননি। বরং যখন পুনীত তাঁকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে, তাঁকে দেখে তাঁর চোখে জল চলে এসেছিল। পুনীত বলেন, “আমার মনে হয়েছিল, সবকিছু আমার জন্যই ঘটেছে। কিন্তু অমিতাভজি জানতেন, শ্যুটিংয়ে এমন দুর্ঘটনা ঘটতেই পারে। সেই জন্যই তিনি আমাকে কখনও কিছু বলেননি।” এই ঘটনা বলিউডের ইতিহাসে শুধু একটি দুর্ঘটনা নয়, সাহস, সহমর্মিতা আর পেশাদারিত্বের নিদর্শন হয়ে রয়েছে।





