এক কোটি টাকার গান ফিরিয়ে ছিলেন অরিজিৎ! বোনা হচ্ছিল ষ’ড়যন্ত্রের জাল! কাদের টার্গেট ছিলেন অরিজিত সিং?

বলিউডের অন্দরের রাজনীতি, ষড়যন্ত্রের কাহিনি মাঝে মধ্যেই শোনা যায়। তবে এবার সোজাসুজি মুখ খুললেন সঙ্গীত পরিচালক অমাল মালিক। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বিস্ফোরক দাবি করলেন— বলিউডে অরিজিৎ সিংহকেও সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে!

হ্যাঁ, ঠিকই শুনছেন। অমালের কথায়, “অরিজিৎ এত বড় শিল্পী, অথচ তাকেও কিছু ছবির গান থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। একেবারে ষড়যন্ত্র করে টেনে নামানোর চেষ্টা।” শুধু তাই নয়, তিনি এটাও বললেন— অরিজিৎ কখনওই কারও গান কেড়ে নেওয়ার চেষ্টা করেননি। বরং গান পছন্দ না হলে কোটি টাকা ফিরিয়ে দেওয়ার মতো ইমاندার শিল্পী তিনি!

এই প্রসঙ্গে অমাল আরও বলেন, “অরিজিৎ একজন অসম্ভব ভালো মানুষ। কারও সাফল্যে ঈর্ষা নেই, নিজের কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও অহংকার নেই। ‘বিনতে দিল’ হোক বা ‘সুরজ ডুবা হ্যায়’, ‘তুম হি হো’ হোক বা ‘জ়মানা লাগে’— এত বৈচিত্র্যের গান একমাত্র অরিজিৎই গাইতে পারেন।”

সুশান্ত সিং রাজপুতের কথা তুলেও অমাল বললেন, “ওর মৃত্যুর পর মানুষ বলিউডের আসল রূপটা বুঝেছে। এখন দেখছি, আর এক বহিরাগত কার্তিক আরিয়ানের বিরুদ্ধেও খেলাটা শুরু হয়েছে। আমার ভয় হয়…”

তবে অরিজিৎ নিয়ে অমালের শ্রদ্ধা এবং ভালোবাসা স্পষ্ট। তাঁর মতে, “ঈশ্বর আর পরিবারের আশীর্বাদ থাকলে কেউ থামাতে পারবে না। অরিজিৎ সেইরকমই এক শিল্পী। ও যেন ঈশ্বরের খুব কাছের কেউ।”

আরও পড়ুনঃ দেখতে দেখতে দুই বছরে পদার্পণ! এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রুতি! মনের মানুষকে নিয়ে কি লিখলেন অভিনেত্রী?

সবশেষে অমালের এই কথাটাই যেন অরিজিৎকে আরও একবার নতুন করে চিনিয়ে দিল—
“যদি কোনও গান তাঁর ভালো না লাগে, তাহলে কোটি টাকা দিয়েও তাকে রাজি করানো যাবে না। উনি বলবেন, ‘আমাকে একটা ভালো গান গাইতে দিন।’” এটাই অরিজিৎ সিংহ। টাকার চেয়ে গানকে বেশি ভালবাসেন, বলিউডের চকচকে দুনিয়ার থেকেও সঙ্গীতটাই যাঁর কাছে আসল।