আশা ভোঁসলে নেই! ফুলে ঢাকা ছবি দেখে স্তব্ধ হয়ে গেল গোটা দেশ…হঠাৎ কি হলো গায়িকার?

সকালটা শুরু হয়েছিল এক অদ্ভুত স্তব্ধতায়। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে একটি ছবি—ফুলে সাজানো, যেন কোনও শেষযাত্রার প্রস্তুতি! ছবির মাঝে সেই চিরচেনা মুখ, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। সঙ্গে লেখা—
“বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে আর নেই, একটি সংগীত যুগের অবসান (০১ জুলাই ২০২৫)।”

এই খবর দেখে মুহূর্তের মধ্যে ভেঙে পড়েন ভক্তরা। কেউ বিশ্বাস করতে পারেননি, কেউ আবার চোখের জল ধরে রাখতে পারেননি। গানের জগতের এক অসাধারণ অধ্যায়ের এমন পরিণতি? একসঙ্গে বিস্ময়, দুঃখ আর অবিশ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

অসংখ্য পোস্ট, শোকবার্তা, পুরনো গান শেয়ার করে শ্রদ্ধা জানাতে শুরু করেন নেটিজেনরা। মনে হচ্ছিল, যেন একটাই কথা বারবার ফিরে আসছে— “এটা কি সত্যি?”

আর ঠিক তখনই, চতুর্থ ও পঞ্চম পরত ফাটিয়ে উঠে আসে আসল সত্য!

না, আশা ভোঁসলে একেবারেই জীবিত। এই মৃত্যুর খবর পুরোটাই ভুয়ো।
আসলে শাবানা শেখ নামের এক ফেসবুক ব্যবহারকারী ওই বিভ্রান্তিকর পোস্টটি করেছিলেন। পরে সেটি ডিলিট করা হয় ঠিকই, কিন্তু ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে খবরটি।

এখন এই গুজব নিয়ে মুখ খুলেছেন আশার ছেলে আনন্দ ভোঁসলে। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি স্পষ্ট জানান,

“এটা একেবারে ভিত্তিহীন এবং ভুয়ো খবর। মা একেবারে সুস্থ রয়েছেন। এই ধরনের গুজব খুবই বিরক্তিকর।”

তিনি আরও জানান, গত মাসেই আশা দেবী একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এমনকি রেখার ‘উমরাও জান’ ছবির বিশেষ স্ক্রিনিংয়েও তাঁকে দেখা গিয়েছিল। সেখানে আশাকে লাইভ গাইতে দেখা যায়—
“দিল চিজ কেয়া হ্যায়”—সেই ঐতিহাসিক গলায়! রেখা এবং পরিচালক মুজফ্ফর আলি তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন।

সম্প্রতি নিজের জীবনের প্রেম, সংগীত পরিচালক আর ডি বর্মনের সঙ্গে সম্পর্ক নিয়েও খোলাখুলি কথা বলেছেন আশা।
পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন—

“সংগীতই আমাদের সম্পর্কের মূল ছিল। ও আমাকে সবসময় কিছু নতুন করতে বলত—আমার কণ্ঠস্বর নিয়েও। আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। সে আমার গানগুলোতেও সবসময় সাহায্য করত।”

তিনি আরও জানান,

“আমি ওর জন্য প্রায় ৮৪০টি গান গেয়েছি। আজও সেসব গান মানুষ ভালোবাসে, মনে রাখে। এটা একজন শিল্পীর কাছে আশীর্বাদ।”
কে এই আশা ভোঁসলে?

আশা ভোঁসলে হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম সফল গায়িকা। আট দশকের বেশি সময় ধরে তিনি গেয়েছেন একাধিক ভারতীয় ভাষায়, সিনেমা থেকে অ্যালবাম—সব ক্ষেত্রেই রেখেছেন তাঁর স্বাক্ষর। দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ (২০০৮) -সহ বহু সম্মানে সম্মানিত হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘আর মাত্র ৮ দিন’- অন্নপ্রাশনের পরেই নতুন সুখবর নিয়ে হাজির রূপসা-সায়নদীপ! কি হতে চলেছে এই আট দিন পর?

একটা গুজবে দেশ স্তব্ধ হয়েছিল। কিন্তু তাতে একটাই প্রমাণ হয়—আশা ভোঁসলে শুধু একজন গায়িকা নন, তিনি একটা আবেগ, একটা অধ্যায়, একটা ইতিহাস।
ভালো থাকুন আশা জি। এই গানে ভরা পৃথিবী আপনাকে আরও বহু বছর ধরে চায়।