সেরা ডিটেকটিভ শো-এর জায়গা দখল করেছে সিআইডি! আর এই শরীর প্রাণ “ইন্সপেক্টর দয়া”! জানেন অভিনেতা দয়ানন্দ শেট্টির বাস্তব জীবন কতটা জটিল?

দীর্ঘ দুই দশক ধরে টেলিভিশনের জনপ্রিয় শো CID-এ “ইন্সপেক্টর দয়া” চরিত্রে অভিনয় করে দয়ানন্দ চন্দ্রশেখর শেট্টি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ১৯৯৮ সালে শুরু হওয়া এই সিরিজ ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অন্যতম দীর্ঘতম চলা শো। কিন্তু পর্দার কঠোর ও ন্যায়পরায়ণ দয়ার বাস্তব জীবন ছিল অনেক বেশি জটিল এবং বিতর্কে ভরা।

শোনা যায়, CID-এর শুটিং চলাকালীনই দয়ার সহ-অভিনেত্রী মোনা আম্বেগাওকরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। মোনা সিরিয়ালে ফরেন্সিক বিশেষজ্ঞ অঞ্জলিকা দেশমুখের চরিত্রে অভিনয় করতেন। গুঞ্জন ছিল, এই সম্পর্ক থেকেই ২০০৫ সালে কন্যাসন্তানের জন্ম দেন মোনা, তখন তিনি অবিবাহিতা। সেই সময় সন্তানের পিতৃপরিচয় নিয়ে নানা প্রশ্ন উঠলেও মোনা প্রকাশ্যে কোনও নাম বলতে চাননি। তাঁর কথায়, “ওর পিতা চাইলে নিজে থেকেই সেই পরিচয় স্বীকার করবে।”

ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যক্তিগত পরিসরে মোনা স্বীকার করেছিলেন যে, দয়ানন্দই তাঁর সন্তানের পিতা। তবে অভিনেতা সবসময় এই অভিযোগ অস্বীকার করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মোনার সঙ্গে কাজ ছাড়া আমার কোনও সম্পর্ক ছিল না। আমি বিবাহিত।”

দয়ানন্দের স্ত্রী স্মিতা শেট্টি এবং তাঁদেরও একটি কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে মোনা আজও সিঙ্গল মাদার হিসেবেই রয়েছেন। তাঁর মেয়ের বাবার পরিচয় নিয়ে রহস্য এখনও অমীমাংসিত রয়ে গেছে। পর্দায় ন্যায়বিচারের প্রতীক হলেও, বাস্তব জীবনের দয়া যেন অনেক বেশি রহস্যে ঢাকা।