রণবীরের চরিত্র নিয়ে বিস্ফোরক দীপিকা! বললেন, “ওর কন্ডোম সংস্থার মুখ হওয়া উচিত ছিল”

একসময় বলিপাড়ার সবচেয়ে আলোচিত প্রেমজুটি ছিলেন দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুর। তাদের প্রেম ছিল খোলামেলা, সিনেমার মতো রঙিন। তবে সেই সম্পর্কটা শেষ পর্যন্ত টিকল না। কিন্তু সেই ভাঙনের পেছনে কী ছিল আসল কারণ?

অনেকেই ধরে নেন, দীপিকাকে নাকি ছেড়েছিলেন রণবীর। কিন্তু বাস্তবটা একটু আলাদা। দীপিকার কথায়, রণবীরই প্রথমে সম্পর্ক থেকে সরে এসেছিলেন, কিন্তু পরে আবার ফিরে আসতে চেয়েছিলেন। তবে দীপিকা তখন অনেকটাই পরিণত হয়ে গিয়েছিলেন। বুঝে গিয়েছিলেন, এটা আর সম্ভব নয়। তাঁর দাবি, রণবীর শুধু ‘শারীরিক আকর্ষণ’ থেকেই ফিরে আসতে চাইছিলেন, সম্পর্কের প্রতি আদৌ কোনও দায়বদ্ধতা ছিল না।

এই নিয়েই একবার ‘কফি উইথ করণ’-এ এসে দীপিকা কড়া ভাষায় বলেছিলেন, “ওর (রণবীর) কোনও কন্ডোম ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হওয়া উচিত!” একরকম ক্যামেরার সামনেই প্রাক্তন প্রেমিকের চরিত্রে কালি লেপে দেন তিনি। কথায় কথায় দীপিকার ক্ষোভ, যন্ত্রণা, অভিমান—সবই যেন ধরা দিয়েছিল সেদিন।

তবে সময় সব বদলায়। এখন রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে সংসার করছেন, তাঁদের ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান। দীপিকাও সুখে দাম্পত্য কাটাচ্ছেন রণবীর সিংয়ের সঙ্গে, তাঁরও কোলে এসেছে সন্তান।

আরও পড়ুনঃ ‘হয়তো আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি…’— বড়পর্দায় কাজ না পাওয়ার আক্ষেপ অভিনেতা সুমন দে-র গলায়, ১৪ বছরের সফর পেরিয়েও অধরা রইল স্বপ্ন!

অতীতের তিক্ততা এখন অতীতই। আজ দীপিকা আর রণবীর (কাপুর) একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ। কিন্তু তাঁদের সম্পর্কের সেই অধ্যায়—যেখানে ভালোবাসা, ভাঙন আর অভিমান সব মিলেমিশে ছিল—তা আজও বলিউডপ্রেমীদের মনে গাঁথা রয়েছে।