মা হলেন বাঙালি জনপ্রিয় অভিনেত্রী, খুশির সুর গোটা নেট দুনিয়ায়, তারকা জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে ভক্তসহ তারকারা

এখন টেলিপাড়ায় খুশির খবর। বর্তমানে দর্শকরা যেদিকেই তাকান সেদিকেই কোনো না কোনো বিচ্ছেদ বা সম্পর্কে ফাটল দেখতে পান।চারিদিকে বিচ্ছেদের মাঝে এক নতুন সূচনার করলেন এই অভিনেত্রী। মা হলেন ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী। এই অভিনেত্রীর সীমাবদ্ধতা কেবল টলিউড নয়। টলিউড ছাড়িয়ে বলিউডে ছেয়ে গিয়েছে তার জাদু।

বাংলার এক জনপ্রিয় অভিনেত্রী ঈশিকা দত্ত। ‘দৃশ্যম’ ছবির দুটো পার্টেই দেখা গিয়েছে ঈশিতাকে। তিনি অজয় দেবনের মেয়ের চরিত্রে ছিলেন সেখানে। জামশেদপুরের এক বাঙালি পরিবারে জন্ম ঈশিতার। আরেক পরিচয় বলিউডের একসময়ের সাড়া ফেলা হট নায়িকা তনুশ্রী দত্তের বোন।

‘রিস্তো কা সৌদাগর-বাজিগর’ ধারাবাহিকে কাজ করার সময় থেকেই শুরু হয়েছিল ঈশিতা আর বৎসলের প্রেম। তবে সেই সময় তাঁরা কেউই সেই খবর সামনে আনেননি। শোনা যায়, বারণ ছিল প্রযোজকের। কেরিয়ারের ক্ষতি হতে পারে ভেবে চুপ ছিলেন দুজনেই।

২০১৭ সালে মুম্বইয়ে জুহুর ইস্কনের মন্দিরে চারহাত এক করেন ঈশিতা-বৎসল। খুব কাছের কিছু আত্মীয়, বন্ধু, নিয়ে হয়েছিল বিয়েটা। তবে আসতে পারেননি দিদি তনুশ্রী। যিনি পরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভিসার সমস্যার কারণেই তাঁর আসা সম্ভব হয়ে ওঠেনি।

গত মার্চ মাসে প্রথম একটি ছবি পোস্ট করে ঈশিতা এবং বৎসল জানান যে তাঁরা বাবা মা হতে চলেছেন। তারপর থেকে প্রেগন্যান্সি নিয়ে নানা আপডেট শেয়ার করে চলছিলেন হবু মা-বাবা। আবশেষে খুশির খবর এল জুলাই মাসের ১৯ তারিখ বুধবার। একটি ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন ঈশিতা। মা-ছেলে দুজনেই ভালো আছে।

 

View this post on Instagram

 

A post shared by Vatsal Sheth (@vatsalsheth)