‘জি লে জারা’ নিয়ে অবশেষে মুখ খুললেন ফারহান! ছবির ভবিষ্যৎ ঘিরে বড় ঘোষণা!

বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘জি লে জারা’ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। এবার সেই অনিশ্চয়তার মাঝেই ছবিটি নিয়ে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহান জানান, তিনি কোনো বিষয় লুকিয়ে রাখতে চান না। ছবিটি নিয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছে, তার সবকিছু সত্যি নয় বলেও স্পষ্ট করেন তিনি। তাঁর কথায়, সোশ্যাল মিডিয়ায় যা শোনা যাচ্ছে, তা যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয়।

২০২১ সালে এই মহিলা-কেন্দ্রিক রোড ট্রিপ ছবির ঘোষণা হতেই ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছিল। তিন জনপ্রিয় অভিনেত্রীকে একসঙ্গে নিয়ে নতুন ধরনের গল্প দেখার আশায় ছিলেন সিনেমাপ্রেমীরা। তবে পরে শুটিংয়ের সময় ঠিক করা এবং ব্যস্ত সূচির কারণে ছবির কাজ বারবার পিছিয়ে যায়।

এই দেরির কারণেই অনেকের মনে হয়েছিল ছবিটি হয়তো বন্ধ হয়ে গেছে। কেউ কেউ আবার কাস্টে বদলের সম্ভাবনার কথাও বলেন। তবে ফারহান জানিয়েছেন, ছবি বাতিল হওয়ার খবর সঠিক নয় এবং এখনও পরিকল্পনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

পরিচালকের বক্তব্যে বোঝা যাচ্ছে, ‘জি লে জারা’র কাজ থেমে নেই, যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনা শেষ পর্যন্ত থাকছেন কি না, তা নিয়েও এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি। ফলে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।