‘কাট’ বলার পরও থামেনি রোমান্স! কঙ্গনার কা’মড়ে র’ক্তারক্তি কাণ্ড! চু’মু খেতে গিয়ে ধরাশায়ী কমেডিয়ান বীর!

একাধিকবার অভিনেতা, কমেডিয়ান ও ইউটিউবার বীর দাসের বক্তব্য নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত। দেশের রাজনীতি, সমাজ ও নারীদের নিরাপত্তা নিয়ে বীরের বিভিন্ন মন্তব্য অতীতে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে তাঁর একটি স্ট্যান্ড আপ পারফরম্যান্সে ভারতের সামাজিক বাস্তবতা নিয়ে করা মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। সেই সময় কঙ্গনাও তাঁর কড়া সমালোচনা করেছিলেন।

বীর দাস এক অনুষ্ঠানে বলেছিলেন, দিনের বেলা নারীদের পূজা করা হলেও রাতের অন্ধকারে তাঁদের উপর নির্যাতনের ঘটনা ঘটে। এই মন্তব্যের বিরোধিতা করে কঙ্গনা তাঁকে তীব্র আক্রমণ করেছিলেন। এমনকি তাঁকে ‘অপরাধী’ বলেও মন্তব্য করেছিলেন অভিনেত্রী। তবে অনেকেই জানেন না, এক সময় এই দুই তারকা একসঙ্গে পর্দা ভাগ করেছিলেন।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিভলবার রানি’ ছবিতে কঙ্গনা ও বীর দাস একসঙ্গে অভিনয় করেন। ছবিতে তাঁদের একটি ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য ছিল। পরে এক সাংবাদিক দাবি করেন, দৃশ্যের শুটিং চলাকালীন পরিচালক ‘কাট’ বলার পরও নাকি কঙ্গনা সেই দৃশ্য থেকে বেরিয়ে আসেননি। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সম্প্রতি একটি পডকাস্টে ওই সাংবাদিক আবারও পুরনো ঘটনাটি তুলে ধরেন। তাঁর দাবি, পরে যখন বীর দাস তাঁর অনুষ্ঠানে এসেছিলেন তখন সেই অভিজ্ঞতা নিয়ে তিনি যথেষ্ট অস্বস্তিতে ছিলেন। যদিও নতুন করে এই বিষয়টি সামনে এলেও কঙ্গনা রানাউতের পক্ষ থেকে কোনও নতুন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে ২০২৩ সালে ইনস্টাগ্রামে কঙ্গনা এই অভিযোগ নিয়ে পরোক্ষভাবে প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি হৃতিক রোশনের প্রসঙ্গ টেনে ব্যঙ্গ করে লিখেছিলেন, এবার নাকি তিনি বীর দাসেরও ইজ্জত লুট করেছেন। এদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’ দর্শকদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি। অন্যদিকে অনলাইনে অ্যাপেল ওয়াচ কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন কমেডিয়ান বীর দাস।