“লেডি সুপারম্যান নাকি!”—নেহা কক্করের নতুন লুক দেখে রীতিমতো তুফান উঠেছে নেটদুনিয়ায়

নেহা কক্কর মানেই গানে তাল, মঞ্চে মজা আর মাঝে মাঝেই বিতর্ক! আর এবার বিতর্কের কেন্দ্রে এসেছে গায়িকার এক অদ্ভুত পোশাক নির্বাচন।

ঘটনাটা খুব সাধারন—নেহা একটি পুতুল (লাবুবু ডল) হাতে একটি আদুরে ছবি পোস্ট করেছিলেন। কিন্তু নেটিজেনদের নজর গিয়ে আটকে গেল গায়িকার পোশাকে! পরনে ছিল সাদা ক্রপ টপ, তার উপরেই যেন ‘স্টেটমেন্ট মেকিং’ স্টাইলে একখানা নীল ব্রা। সঙ্গে নিচে ছিল ট্র্যাক প্যান্ট, যার ভিতর থেকে উঁকি দিচ্ছিল রঙমেলানো জিমের অন্তর্বাস। চোখে সানগ্লাস, মুখে হাসি—সব মিলিয়ে নেহা যথেষ্ট কনফিডেন্ট ছিলেন তাঁর লুকে।

তবে নেটপাড়ার রায় একেবারে স্পষ্ট—এটা ‘ফ্যাশন সিন’ নয়, বরং একেবারে ফ্যাশন ‘ফেল’। কেউ বলছেন, “অন্তর্বাসই যদি দেখাতে হয়, তাহলে আর উপরে কিছু পরার দরকার কী?” আবার একজনের রসিক মন্তব্য, “লেডি সুপারম্যান নাকি, যিনি পোশাকের উপর অন্তর্বাস পরেন!”

কেউ কেউ একধাপ এগিয়ে লিখেছেন, “এ কোন দুনিয়ার পোশাক! ছিঃ!” আবার কেউ রীতিমতো খোঁচা মেরে বলেছেন, “এই মহিলা কি কোনওদিন ঠিকমতো কিছু করেছেন?”

তবে শুধু সমালোচনা নয়, নেহার পাশে দাঁড়িয়েছেন অনেকে। কেউ লিখেছেন, “উনি জানেন উনি কী করছেন, যেটা ভালো লেগেছে, সেটাই পরেছেন। এটা তো ওঁর চয়েস।” আর একজন তো বলেই দিলেন, “ট্রোল করতে গিয়ে আবার কাঁদিয়ে দিও না, নেহা তো আবেগপ্রবণ!”

সবমিলিয়ে, একটা ছোট্ট পোশাক নিয়েই এখন নেটদুনিয়ায় তুঙ্গে চর্চা। আর নেহা? তিনি বরাবরের মতোই চুপচাপ নিজের মতো থাকতেই ভালোবাসেন। তবে গায়িকার ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, তাঁরা কিন্তু এই ছবির তলায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। তবু নেটদুনিয়ার ফ্যাশন পুলিশদের হাত থেকে বাঁচা কি আর এত সহজ?