প্রথমে প্রেমিকাকে ধোঁ’কা, তারপর ৪০ লক্ষ টাকার প্র’তারণা! পলাশ মুচ্ছলের নামে থানায় অভিযোগ প্রযোজকের!

গত বছরের শেষ দিক থেকেই বারবার শিরোনামে উঠে এসেছেন পরিচালক ও সংগীতশিল্পী পলাশ মুচ্ছল। ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের পর স্মৃতি মন্দানাকে প্রকাশ্যে প্রপোজ করে রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সেই মুহূর্তে পলাশের প্রেমের সাহসী প্রকাশ অনেকের কাছেই রূপকথার মতো লেগেছিল। এরপর খুব দ্রুতই বিয়ের দিন ঘোষণা করেন পলাশ ও স্মৃতি। মনে হচ্ছিল সবকিছু নিখুঁতভাবে এগোচ্ছে এবং নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন এই জুটি।

কিন্তু হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি। বিয়ের দিনেই স্মৃতির বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠান স্থগিত হয়। তখনও সবাই ভেবেছিল বিষয়টি সাময়িক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পলাশের ব্যক্তিগত জীবন ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। বিভিন্ন নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসতেই স্মৃতি মন্দানা বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পর থেকেই পলাশের ব্যক্তিগত ও পেশাগত জীবন নতুন করে প্রশ্নের মুখে পড়ে।

চলতি বছরের জানুয়ারি মাসে আবার খবরের শিরোনামে ফেরেন পলাশ। জানা যায় তিনি একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা পরিচালনা করতে চলেছেন যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন শ্রেয়স তালপাড়ে। অতীতের ঝড় সামলে নতুনভাবে নিজের কেরিয়ার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ঠিক সেই সময়েই অতীত যেন নতুন রূপে ফিরে আসে তাঁর জীবনে। এবার প্রেম নয় বরং প্রতারণার অভিযোগে জড়িয়ে পড়ে তাঁর নাম।

সম্প্রতি বৈভব মান নামে এক প্রযোজক পলাশের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন। প্রযোজকের দাবি অনুযায়ী ২০২৪ সালে নাজারিয়া নামে একটি ছবির জন্য পলাশ এই অর্থ নেন। তিনি আশ্বাস দিয়েছিলেন যে ছবিটি খুব শীঘ্রই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং তারপর টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু বাস্তবে সেই ছবি আর মুক্তি পায়নি। উল্টে পলাশ টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং ফোনেও যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই প্রযোজকের সঙ্গে পলাশের পরিচয় করিয়ে দিয়েছিলেন স্মৃতির বাবা নিজেই। বৈভব মান জানিয়েছেন তিনি স্মৃতির বাবার শৈশবের বন্ধু। সম্পর্কের খাতিরে এতদিন তিনি মুখ খুলছিলেন না। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার পর সমস্ত প্রমাণ নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। একের পর এক অভিযোগ সামনে আসায় অনেকেই প্রশ্ন তুলছেন পলাশ কি বারবার মানুষের বিশ্বাস ভাঙছেন। আবার অনেকের মতে স্মৃতি মন্দানা অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। যদিও এই গোটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত পলাশ মুচ্ছলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।