সহ অভিনেতার প্রেমে পড়ার ইঙ্গিত! সদ্য মা হতেই কার প্রেমে পড়লেন অভিনেত্রী? মুখ খুললেন পরিণীতি?

সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নতুন এই জীবনের মাঝেই স্বামী রাঘব চড্ডাকে নিয়ে সময় কাটাতে এখন থাইল্যান্ডে রয়েছেন তিনি। কখনও সমুদ্রের ধারে, আবার কখনও ব্যাংককের ব্যস্ত চায়না টাউনে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে এই দম্পতিকে। বিয়ের পর থেকেই দিল্লি ও মুম্বইয়ের মধ্যে যাতায়াত করলেও, মা হওয়ার পর থেকে আপাতত দিল্লিতেই বেশি সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

গত কয়েক বছরে পরিণীতির কাজের সংখ্যা তুলনামূলক কমে গিয়েছে। প্রায় দু বছর ধরে বড় পর্দায় নতুন কোনও ছবি মুক্তি পায়নি তাঁর। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে হঠাৎ করেই তৈরি হয় নতুন জল্পনা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করে তিনি লেখেন, কখনও কখনও সহ অভিনেতার প্রতি ভালোলাগা তৈরি হয়। এই মন্তব্য ঘিরেই শুরু হয় আলোচনা।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি স্বামী রাঘব চড্ডা ছাড়া অন্য কারও প্রতি আকৃষ্ট হয়েছেন অভিনেত্রী। তবে খুব দ্রুতই সেই জল্পনার ইতি টানেন তিনি। পরের ছবিতেই দেখা যায় ভ্যানিটি ভ্যানের বাইরে লেখা রয়েছে রাঘবের নাম। অর্থাৎ, এই মজার পোস্টের মাধ্যমে স্বামীকেই নিজের সহ অভিনেতা বা সহকর্মী হিসেবে তুলে ধরেছেন পরিণীতি।

প্রসঙ্গত, ইতিমধ্যেই নিজের পডকাস্টে একাধিকবার রাঘবের সাক্ষাৎকার নিয়েছেন অভিনেত্রী। তাই কাজের জায়গাতেও তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা নতুন নয়। এই পোস্টের পর অনেকেই মনে করছেন, ভবিষ্যতে হয়তো রিল লাইফেও একসঙ্গে দেখা যেতে পারে এই জুটিকে।

যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি পরিণীতি। তবে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই স্বামীকে নিজের জীবনের হিরো বলে উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত জীবনের এই মিষ্টি মুহূর্ত শেয়ার করে আবারও অনুরাগীদের নজর কাড়লেন অভিনেত্রী। এখন দেখার, বাস্তবের এই জুটি পর্দাতেও কবে একসঙ্গে ধরা দেয়।